• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

খাগড়াছড়ির মহালছড়িতে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায়
চ্যাম্পিয়ন শেখ রাসেল ক্রীড়া সংঘ,রানার্স আপ অম্রাং ক্লাব

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Nov 2016   Saturday

খাগড়াছড়ির মহালছড়িতে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে সমাপ্ত হয়েছে। ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে শেখ রাসেল ক্রীড়া সংঘ। রানার্স আপ হয়েছে অম্রাং ক্লাব।

 

শুক্রবার বিকালে মহালছড়ি হাই স্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী।

 

এসময় উপস্থিত ছিলেন মহালছড়ি জোন কামন্ডার মোহাম্দ হুমায়ুন কবির, পার্বত্য জেলা পরিষদের সদস্য ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা, মহালছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল চাকমা, মহালছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন শীল, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিয়াউর রহমান প্রমুখ।

 

উপজেলা ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত উক্ত ফুটবল খেলায় চ্যাম্পিয়নকে দেয়া হয় নগদ ৪০ হাজার টাকা, ট্রফি, মেডেল এবং রানার্স আপকে নগদ ২০ হাজার টাকা, ট্রফি ও মেডেল প্রদান করা হয়। এর আগে শেখ রাসেল ক্রীড়া সংঘ ও অম্রাং ক্লাব একাদশের মাঝে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

 

এদিকে দুটি দল আক্রমনাত্মক খেললেও খেলার প্রথমার্ধে কোন পক্ষই গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধের শেষের দিকে অম্রাং ক্লাব একাদশের জালে স্ট্রাইকার আশরাফুল ইসলাম মিঠুনের করা একমাত্র গোলে জয় ছিনিয়ে নেয় শেখ রাসেল ক্রীড়া সংঘ।খেলায় সেরা গোলদাতা নির্বাচিত হয়েছে এনামুল হক। শ্রেষ্ট খেলোয়ার নির্বাচিত হয়েছে আব্দুর রহমান। গেল ২০ অক্টোবর নক আউট পদ্বতিতে টুর্নামেন্ট শুরু হয়। খেলায় মোট ২১টি ক্রীড়ামোদি টিম অংশ নেয়।

 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ