• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Request for Quotation (RFQ)                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    
 
ads

রাঙামাটিতে সেনাবাহিনীর পরিচালিত কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠানে
সেনাবাহিনী নিজ দায়িত্বের পাশাপাশি সামজিক উন্নয়নেও ভূমিকা রাখছে-সন্তু লারমা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Nov 2016   Tuesday

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা(সন্তু লারমা) সেনাবাহিনী নিজ দায়িত্ব পালনের পাশাপশি সামজিক উন্নয়নেও ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন।

 

তিনি বলেন, সেনাবাহিনী জনগণের সঙ্গে সম্পৃক্ত হয়ে শিক্ষার উন্নয়ন ও দক্ষ মানবসম্পদ গঠনসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মানবসম্পদ উন্নয়নে যে কম্পিউটার প্রশিক্ষণ কোর্স পরিচালনা করে যাচ্ছে সেনাবাহিনীর এই উদ্যোগ নিঃসন্দেহে পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে ভূমিকা রাখবে। তিনি পার্বত্যাঞ্চলে জনগণের উন্নয়নে সেনাবাহিনীর কর্মতৎপরতা উত্তরোত্তর বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

 

মঙ্গলবার রাঙামাটি সদর জোনের (১৬ বীর) উদ্যোগে পরিচালিত কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে অংশ নেয়া প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

রাঙামাটি রিজিয়নের প্রান্তিক হল রুমে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. সানাউল হক ও জেলা প্রশাসক মো. মানজারুল মান্নান। স্বাগত বক্তব্য রাখেন, রাঙামাটি সদর জোনের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. নাঈমুল হাসান।

 

অনুষ্ঠান শেষে সেনাবাহিনীর রাঙামাটি সদর জোন পরিচালিত ১৮৭ জন কম্পিউটার প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন অতিথিরা।

 

সন্তু লারমা আরো বলেন, দক্ষ মানবসম্পদ গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই। কম্পিউটার শিক্ষার জন্য অন্যতম বাহন। তাই সেনাবাহিনীর উদ্যোগে পরিচালিত কম্পিউটার প্রশিক্ষণ এ অঞ্চলের মানসম্মত শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 

 

অনুষ্ঠানে জানানো হয়, দক্ষ ও যোগ্য মানবসম্পদ- সমৃদ্ধ দেশ’ শ্লোগান নিয়ে সেনাবাহিনীর উদ্যোগে রাঙ্গামাটিতে ২০১২ সালের ২৯ জানুয়ারি হতে কম্পিউটার প্রশিক্ষণ কোর্স পরিচালিত হচ্ছে। এই প্রশিক্ষণ কর্মসূচির আওতায় এ পর্যন্ত ২৩টি ব্যাচে জেলার ৪৭৩ জন বেকার ও শিক্ষিত যুবক-যুবতী প্রশিক্ষণ নিয়েছে। চলতি বছর জানুয়ারির থেকে ৮ নভেম্বর পর্যন্ত প্রশিক্ষণ নিয়েছে ১২০ জন। মঙ্গলবার মোট ২০১ জনকে সনদ বিতরণ করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ