• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

রাঙামাটিতে ভেড়া চাষীদের মাঝে বিনামূল্যে ভেড়া বিতরণ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Nov 2016   Sunday

পার্বত্য চট্টগ্রামে সমাজ ভিত্তিক ও বানিজ্যিক ভখামারে দেশীয় ভেড়ার উন্নয়ন ও সংরক্ষণ প্রকল্পের আওতায় রোববার রাঙামাটির বরকল উপজেলার ২০ জন ভেড়া চাষীর মাঝে ৬০টি ভেড়া বিতরণ করা হয়েছে।

 

জেলা প্রাণী সম্পদ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান।

 

প্রাণী সম্পদ চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক এ এইচ এম মনোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রকল্প পরিচালক মোঃ হাবিবুর রহমান, উপ-প্রকল্প পরিচালক মোঃ রেজ্জাকুল ইসলাম, বরকল উপজেলা নির্বাহী অফিসার সুমনী আক্তার, জেলা প্রাণী সম্পদ কর্মকতা ডাঃ মোঃ সাখাওয়াৎ হোসেন। এসময় রাঙামাটি জেলা, সদর উপজেলা এবং বরকল উপজেলার প্রাণী সম্পদ কার্যালয়ের কর্মকর্তাসহ সুবিধা ভোগী পরিবারের সদস্যরা এই সময় উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠান  শেষে প্রধান অতিথি ভেড়া বিতরনী অনুষ্ঠানে জানানো হয় পার্বত্য চট্টগ্রামের ভৌগলিকগত অবস্থান ভেড়া পালনের জন্য উপযোগী বিধায় তিন পার্বত্য জেলার ২৫ টি উপজেলায় প্রকল্পের আওতায় উপজেলা প্রতি ২০ পরিবার হিসাবে ৫০০ পরিবারের ৫০০ জনকে ভেড়া চাষে প্রশিক্ষণ প্রদান করা হয়। 

 

প্রশিক্ষণ প্রাপ্ত ভেড়া চাষীদের মাঝে জনপ্রতি ৩ টি করে সর্বমোট ১৫০০ টি ভেড়া বিনামূল্যে বিতরন করা হচ্ছে। ভেড়া পালন সহজ এবং এই পশুর খাবার স্থানীয় ভাবে যোগান সম্ভব বিধায় যথাযথভাবে পালন করা হলে আগামী ২ বছরের মধ্যে এই  ভেড়ার পরিমান কয়েকগুন বৃদ্ধি পাবে। ফলে এখানে প্রোটিনের সরবরাহ বৃদ্ধি পাবে এবং স্থানীয় ভেড়া চাষীরা আর্থিকভাবে লাভবান হবেন ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ