• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

রাঙামাটিকে পর্যটন শিল্প নগরী হিসেবে সমবায় সমিতি আরো উন্নয়ন ঘটাতে পারে-ফিরোজা বেগম চিনুএমপি

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Nov 2016   Sunday

সংরক্ষিত আসনের মহিলা সাংসদ ফিরোজা বেগম চিনু বলেছেন,রাঙামাটি জেলাকে পর্যটন শিল্প নগরী হিসেবে সমবায় সমিতি আরো উন্নয়ন ঘটাতে পারে বলে মন্তব্য করেছেন। তিনি এটির উন্নয়নের জন্য সবাইয়ের সহযোগিতা ও আন্তরিকতা কামনা করেন।


সম্প্রতি বাহ্মণবাড়িয়ায় হিন্দু ধর্মালম্বীদের উপর হামলাকারীদের উপর তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, কিছু স্বার্থান্বেশী মহল ধর্মকে পুজি করে দেশে জঙ্গীবাদ ও সন্ত্রাসীবাদ কার্যক্রম করছে। যা আমরা কেউ কামনা করি না। তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় সংখ্যালঘুদের উপর ধর্মের নামে মানুষ হত্যা, বাড়ীঘর পুড়ানো ও তাদের মালামাল লুটপাট যারাই করেছে তারা কখনোই মানুষ হতে পারে না। অপরাধী যেই হোক তাদের শাস্তির দাবী জানান তিনি।


শনিবার “সমবায়ের দর্শন টেকসই উন্নয়ন” এ প্রতিপাদ্যে সামনে রেখে রাঙামাটিতে ৪৫তম জাতীয় সমবায় দিবস-২০১৬ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান, জেলা পরিষদের সদস্য ত্রিদীপ কান্তি দাশ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় উপদেষ্টা পরিষদ সদস্য মাওলানা মোঃ শাহজাহান। স্বাগত বক্তব্য দেন জেলা সমবায় কর্মকর্তা ইউছুপ হাসান চৌধুরী। আলোচনা শেষে রাঙামাটির সফল সমবায়ী সমিতির মাঝে ক্রেষ্ট বিতরণ করেন অতিথিরা। এর আগে জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। 

 

সভাপতির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা বলেন, স্বাধীনতার পর দেশের দারিদ্রতা দূরীকরণের কথা চিন্তা করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমবায় সৃষ্টি করেছেন। তিনি বুঝতে পেরেছিলেন সমবায়ের মাধ্যমে দারিদ্রতা দূর করা সম্ভব। কিন্তু অন্য দল ক্ষমতায় আসার পর এটিকে আর গুরুত্ব দেয়নি। কিন্তু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কণ্যা ক্ষমতায় আসার পর আবার এই সমবায় বিভাগকে গুরুত্ব দিয়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করেছেন।


তিনি সমিতির সদস্যদের উদ্দ্যেশে বলেন, সমবায়ের মাধ্যমে যেসব সমিতি রয়েছে তারা পারস্পরিক সহযোগিতা ও একে অন্যের প্রতি শ্রদ্ধাবোধ এবং বিশ্বাস রেখে সমিতিকে ঠিকিয়ে রাখতে হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ