• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

জাতীয় যুব দিবসে রাঙামাটিতে র‌্যালী ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Nov 2016   Tuesday

জাতীয় যুব দিবস উপলক্ষে মঙ্গলবার রাঙামাটিতে র‌্যালী,আলোচনাসভা,যুব ঋনের চেক, প্রশিক্ষনীদের সনদ ও চিত্রাংকন প্রতিযোগিতা  অনুষ্ঠিত হয়েছে।

 

 জেলা শিল্পকলা মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। যুব উন্নয়ন অধিদপ্তরের আহ্বায়ক ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এর সদস্য চাঁন মুনি তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জাকির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার শহিদ উল্লাহ, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক হাবিব উল্ল্যা। অনুষ্ঠান পরিচালনা করেন যুব উন্নয়ন অধিদপ্তর সদর উপজেলা কর্মকর্তা নূরুল আবছার।

 

পরে রাঙামাটি সদরের মৎস্য, ডেইরী ,সেলাই, গার্মেন্ট ও পোল্ট্রি প্রকল্পের জন্য ৭জন প্রশিক্ষণপ্রাপ্ত খামারীকে ৩লক্ষ ৭৬হাজার টাকার চেক ও ৪টি উন্নয়ন প্রতিষ্ঠান প্রধানদের ৮৫হাজার টাকার চেক এবং প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরণ করেন অতিথিরা।

 

এর আগে একটি র‌্যালী রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণ  থেকে শুরু হয়ে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

 

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, পার্বত্য অঞ্চলে মৎস্য ও মিশ্রফল চাষ করে এখন অনেকেই স্বাবলম্বী হয়েছে। এ অঞ্চলের ফল অন্য জেলায় ফরমালিনবিহীন ব্র্যান্ড ফল হিসেবে পরিচিতি লাভ করেছে। তাই যুবকরা মৎস্য ও মিশ্রফল চাষেও আগ্রহী হতে পারে। তিনি বলেন, দেশের একটি বড়শক্তি হচ্ছে যুবকরা। এদের বাদ দিয়ে দেশের সামগ্রীক উন্নয়ন সম্ভব নয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ