• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

রাঙামাটিতে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের সংবাদ সন্মেলন নেতৃবৃন্দ
পার্বত্য এলাকার বাইরে হরতাল অবরোধসহ আন্দোলনের কর্মসূচী দিলে তাদেরকে বয়কট করা হবে

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Nov 2016   Tuesday

পার্বত্য এলাকার যে কোন আন্দোলন কর্মসূচী পার্বত্য এলাকা থেকেই ঘোষণা করা হবে।  পার্বত্য এলাকার বাইরে থেকে যারা ইমেইলে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে হরতাল অবরোধসহ আন্দোলনের কর্মসূচী দেয় তাদেরকে বয়কট করা হবে।

 

পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার রাঙামাটিতে এক সংবাদ সম্মেলনের  নেতৃবৃন্দ একথা বলেন।

 

সংবাদ সন্মেলনে নেতৃবৃন্দ সংশোধিত পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন বাতিলের দাবীতে আগামী ৯ নভেম্বর পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ রাঙামাটিতে কালো পতাকা মিছিল নিয়ে বিক্ষোভ সমাবেশের  ঘোষনা দেন।

 

শহরের কাঠালতলীস্থ পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ জেলা শাখার কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন পার্বত্য ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি সাব্বির আহমেদ।  এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য ভূমি রক্ষা আন্দোলনের আহবায়ক জাহাঙ্গীর আলম মুন্না, পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ জেলা শাখার সভাপতি মোঃ ইব্রাহিম, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম ও সাংগঠনিক সম্পাদক আসাদুর জ্জামান খান।

 

সংবাদ সন্মেলনে আরো বলা হয়,যারা পার্বত্য চট্টগ্রামে পরিশ্রম করে রাজপথে থেকে বাঙ্গালীদের অধিকার আদায়ের জন্য আন্দোলন সংগ্রাম করে তাদেরকে উপদেষ্টা পরিষদ নামধারী কতক গুটি কয়েক নেতা যারা ঢাকা বা কুমিল্লায় বসে থেকে প্রেস রিলিজ দিয়ে মন মর্জি মোতাবেক প্রয়োজনে কাছে টেনে নিয়ে তাদের দিয়ে আন্দোলন সংগ্রাম করানো আর প্রয়োজন ফুরিয়ে গেলে তাদের অব্যাহতি বা বহিস্কার করার নীতি থেকে বাঙ্গালী ছাত্র পরিষদকে বেরিয়ে আসতে হবে। তারা ত পার্বত্য এলাকায় কোন প্রকার হরতাল বা অবরোধ কর্মসূচী পালন করতেও  আসেন না।

 

সংবাদ সন্মেলনে পার্বত্য ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি সাব্বির আহমেদ বলেন, তিনি এখনও বৈধ সভাপতি। কারণ ইতিমধ্যে তার বিরুদ্ধে যেহেতু কোন অভিযোগ আনা হয়নি,  তিনি পদত্যাগও করিনি এবং তার বিরুদ্ধে  আনীত কোন অভিযোগের কারনে তাকে কোন শোকজও করা হয়নি বা কোন কারন দর্শনোর কথাও বলা হয়নি।

 

এছাড়া  তার সাথে বা কেন্দ্রীয় কমিটির সাথে কোন সভাও করা হয়নি এবং কেউ  তার বিরুদ্ধে কোন অনাস্থা প্রস্তাবও আনেনি তাই তিনিই পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের বৈধ কেন্দ্রীয় সভাপতি।

 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ