• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    
 
ads

এফপিএবি রাঙামাটি শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Oct 2016   Thursday

বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) রাঙামাটি শাখার বার্ষিক সাধারণ সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। 

 

সংস্থার নিজস্ব ভবনে সভায় বিগত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন এবং ২০১৬ সালের বাজেট উপস্থাপন করা হয়। সভায় সকলের মতামতে কার্যবিবরণী ও বাজেট পাশ করা হয়।


বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন এফপিএবি রাঙামাটির সভাপতি মো: মুজিবুর রহমান । স্বাগত বক্তব্য রাখেন, সংস্থার অবৈতননিক সাধারন সম্পাদক এড. আবুল কালাম আকাশ। আর্থিক প্রতিবেদন ও অডিট রির্পোট উপস্থাপন করেন এফপিএবি রাঙামাটির অবৈতনিক কোষাধাক্ষ্য শামসুল আলম।


এতে বক্তব্য রাখেন এফপিএবি জেলা কর্মকর্তা জসিম উদ্দিন। এফপিএবি রঙঙ্গামাটির সাবেক সভাপতি এ কে এম মকছুদ আহমেদ, এফপিএবির সাবেক সাধারণ সম্পাদক মনোয়ারা জসিম ও রবীন্দ্র লাল দে, আজীবন সদস্য এম জিশান বখতেয়ার , দীপক দেওয়ান প্রমুখ।


এ সময় আরো উপস্থিত ছিলেন এফপিএবি রাঙামাটি কার্য নির্বাহী কমিটির সহ-সভাপতি সুফিয়া কামাল, যুগ্ন সম্পাদক মোহাম্মদ সোলায়মান, জাতীয় কাউন্সিলর চৌধুরী হারুনুর রশীদ, কার্যনির্বাহী সদস্য জামশেদ আহমেদ, সদস্য খোকন কুমার দে ।


সংস্থার সাধারণ সম্পাদক এড. আবুল কালাম আকাশ তার লিখিত বক্তব্যে সংস্থার সকল আজীবন ও সাধরণ সদস্যদের বিগত বৎসরের সার্বিক কার্যক্রম উপস্থাপন করেন।


অতিথির বক্তব্যে এফপিএবি রাঙামাটির সাবেক সভাপতিও দৈনিক গিরিদর্পণ সম্পাদক একে এম মকছুদ আহমেদ দীর্ঘ দিন তাঁর এফপিএবির কার্যক্রম পরিচালনার কথা উল্লেখ করে বলেন, শুধু কেন্দ্রের দিকে তাকিয়ে থাকলে চলবে না। এফপিএবির নিজস্ব আয় বাড়িয়ে এর কার্যক্রম চালাতে হবে। তাই স্বেচ্চাশ্রমের মনোভাব নিয়ে সকল সদস্যকে কাজ করতে হবে। তিনি পার্বত্য এলাকায় এফপিএবির কায়ক্রমের যে সুনাম রয়েছে তা ধরে রাখতে এফপিএবির সকল সদস্যকে এক হয়ে এর কার্যক্রম পরিচালনার আহবান জানান।


তিনি বলেন এফপিএবি পাহাড়ের আনাচে কানাচে প্রসবকালীন সেবা ও পরিবার পরিকল্পনা পদ্ধতির সেবা সম্পর্কিত সব কার্যক্রম চালিয়ে প্রশংসা কুরিয়েছে। একে ধরে রাখতে হবে। কিন্তু এর সঠিক প্রচারণা না থাকায় মানুষ এফপিএবির সেবা সর্ম্পকে সঠিক ভাবে জানতে পারছেনা। দরিদ্র জনগন যাতে এফপিএবির প্রজনন স্বাস্থ্য সেবা সঠিক ভাবে পেতে পারে সে জন্য এ সংগঠননের কার্যক্রমকে জনগনের মাঝে আরো ছড়িয়ে দিতে হবে বলে তিনি মন্তব্য করেন।


এফপিএবি রাঙামাটির সভাপতি মো: মুজিবুর রহমান বলেন, ১৯৫৩ সালে এফপিএবি এদেশে মা ও শিশু স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু করে। বর্তমানে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহায়ক ও পরিপূরক হিসেবে এফপিএবি রাঙামাটি জেলায় এ কার্যক্রম পরিচালনা করে আসছে। সামনে হয়তো অনেক প্রতিকূলতা আসতে পারে। সব কিছুকে অতিক্রম করে রাঙামাটির এফপিএবির কার্যক্রমকে এগিয়ে নিতে হবে। এফপিএবির কার্যক্রমসমূহ স্ব স্ব অবস্থান থেকে জনগনের মাঝে তুলে ধরার জন্যও তিনি সকলের প্রতি অনুরোধ জানান।


এফপিএবির সাবেক সাধারণ সম্পাদক মনোয়ারা জসিম বলেন, পরিবার পরিকল্পনার স্থায়ী ও দীর্ঘ মেয়াদী পদ্ধতির সেবাসহ সাধারণ রোগের চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে রাঙামাটিতে উল্লেখযোগ্য কার্যক্রম বাস্তবায়ন করেছে বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি)।


তিনি বলেন, রাঙামাটি শহর এলাকায় এবং লংগদু, কাপ্তাই,নারানগিরিতে বিশেষ ক্যাম্প পরিচালনা করে এফপিএবি সল্পমূল্যে এবং দরিদ্র জনগোষ্ঠীকে বিনামূল্যে প্রসবকালীন সেবা ও পরিবার পরিকল্পনা পদ্ধতির সেবা প্রদান করেছে যা এ অঞ্চলের মানুষের জন্য বিরাট অবদান রেখেছে।


তিনি বলেন যে সব কার্যক্রম এখনও চলছে তাতে মানুষকে আরো বেশি সম্পৃক্ত করতে হবে। তিনি এফপিএবির সকল সদস্যকে প্রসবকালীন সেবা ও পরিবার পরিকল্পনা পদ্ধতির সেবা সম্পর্কিত সব কার্যক্রম সর্ম্পকে সচেতনতা বাড়ানোর উপর জোর দেন।


সভায় এফপিএবি’র কার্যকরী কমিটির সদস্য, আজীবন সদস্য, এফপিএবি’র জেলা শাখার কর্মকর্তা কর্মচারী, সাধারন সদস্য, যুব সদস্যরা উপস্থিত ছিলেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ