• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

সরকারের সাফল্য নিয়ে কাউখালীতে জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং

কাউখালী প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Oct 2016   Wednesday

বর্তমান সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিতকরণ এবং উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্তকরনের লক্ষ্যে বুধবার কাউখালীতে প্রেস ব্রিফিং করেছে রাঙামাটি জেলা তথ্য অফিস।

 

উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে এ প্রেস ব্রিফিংয়ে প্রধান অতিথি ছিলেন কাউখালী উপজেলা কৃষি কর্মকর্তা কাজী মো: শফিকুল ইসলাম। বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড নিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা তথ্য বিষয়ক কর্মকর্তা কৃপাময় চাকমা।

 

কাজী মো: শফিকুল ইসলাম বলেন, খাবার সম্পর্কে শিক্ষা গ্রহণ জরুরী। সুস্থ্য ও সবল জাতি হিসেবে আমাদেরকে প্রতিষ্ঠিত হতে হবে। অনেক উচ্চ শিক্ষিত ব্যক্তিরাও খাবার সম্পর্কে সচেতন না। ভিটামিন ও মিনারেলের উপর নজর দিতে হবে। প্রতিদিন ভিটামিন সি খাওয়া প্রয়োজন। তা না হলে শরীর আয়রন গ্রহন নিশ্চিত হয়না।

 

তথ্য কর্মকর্তা কৃপাময় চাকমা বলেন, সরকারের সব ভালো কাজ এগিয়ে নিয়ে যেতে হবে। ভালো কাজে উৎসাহ দিতে হবে। সফলতার গল্প তুলে আনতে হবে-এতে অন্যরাও অনুপ্রাণিত হবে। কতিপয় ব্যক্তির অনিয়ম-দূর্ণীতি কারণে সরকারী কার্যালয়গুলোর ভালো অর্জনকে নষ্ট করতে দেয়া যায় না। তথ্য অধিকার আইন সম্পর্কে আরো সচেতনতা বাড়াতে গণমাধ্যম কর্মীদের এগিয়ে আসতে হবে।

 

প্রেস ব্রিফিংয়ে নারী উন্নয়নে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের বিষয় তুলে ধরে বলা হয়, নারীর প্রতি সহিংসতা রোধ, জাতীয় সংসদে সংরক্ষিত নারী সদস্যদের আসন বৃদ্ধি, নারী সমাজকে উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত করণ ও নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে ২৮টি মন্ত্রণালয় জেন্ডার বাজেট প্রতিবেদন প্রণয়ন করেছে সরকার।

 

এছাড়া ৮ম সংবাদপত্র ওয়েজ বোর্ড গঠন, পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষনা এবং সাংবাদিকদের কল্যানে প্রধানমন্ত্রীর তহবিল থেকে অনুদানের ব্যবস্থা করার কথা যেমনি উঠে আসে তেমনি গতিশীল ও যুগোপযোগী স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত, শিশু মৃত্যুর হার কমিয়ে আনাসহ স্বাস্থ্য খাতে অভাবনীয় সাফল্য অর্জনের কথ ও তুলে ধরা হয়েছে।

 

এছাড়াও শিক্ষা, সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসুচি, ডিজিটাল বাংলাদেশ গঠন, কৃষিখাতে ব্যাপক সফলতা অর্জন, বিদ্যুৎ উৎপাদনে সাফল্য এবং যোগাযোগ ব্যবস্থার বৈপ্লবিক পরির্তনের বিষয়টি উঠে আসে। প্রেস ব্রিফিংয়ে সরকারের উন্নয়ন কর্মকান্ড ও অর্জন সঠিকভাবে তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানানো হয়। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ