• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সমন্বয় সভা
কাপ্তাই হ্রদের পাড় অবৈধভাবে দখলের কারণে পর্যটনখ্যাত রাঙামাটি সৌন্দর্য্য হারাচ্ছে-বৃষ কেতু চাকমা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Oct 2016   Tuesday

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেছেন, কাপ্তাই হ্রদের পাড় অবৈধ দখলবাজদের কাছে দখল হওয়ায় কারণে পর্যটনখ্যাত রাঙামাটি জেলা একদিকে যেমন দিন দিন তার সৌন্দর্য্য হারাচ্ছে তেমনি পানিও দূষণ হচ্ছে। তিনি  অবৈধ দখলদারদের বিরুদ্ধে অবস্থান এবং মদ্য পান ও মাদক বিক্রী নিয়ন্ত্রণে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান করেন।

 

মঙ্গলবার রাঙামাটি পর্যটন কমপ্লেক্স সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন কমিটির সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু শাহেদ চৌধুরী, পুলিশ বিভাগের সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) চিত্তরঞ্জন পালসহ জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।

 

সভায় জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত গণশুনানি অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করে অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, উন্নয়ন সমন্বয় সভায় প্রতিটি প্রতিষ্ঠানের সকল কার্যক্রম কিভাবে চলছে, কতটুকু বাস্তবায়ন হয়েছে এবং বর্তমানে কি অবস্থায় রয়েছে আগামীতে কি প্রকল্প গ্রহণ করা হবে সে বিষয়ে অবগত করলে জেলার সার্বিক উন্নয়নে গতিশীলতা বাড়বে। 

 

সিনিয়র সহকারী পুলিশ সুপার বলেন, সকলের সহযোগিতায় হিন্দু ধর্মালম্বীদের শারদীয় দুর্গাপুজা সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে। রাজ বনবিহারে আগামী ১০-১১নভেম্বর কঠিন চিবর দানোৎসব সুষ্ঠভাবে সম্পন্ন করার লক্ষ্যে পুলিশ প্রশাসন থেকে পুলিশি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি জেলার আইন শৃংখলা স্বাভাবিক রাখতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। যে কোন ধরনের উদ্ভুত পরিস্থিতি ও আইন শৃংখলার প্রয়োজনে সরাসরি পুলিশ বিভাগকে ফোনে জানানোর অনুরোধ জানান তিনি।

 

বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, হিন্দুধর্মালম্বীদের দুর্গাপুজোয় সঠিকভাবে বিদ্যুৎ বিতরণ করা সম্ভব হয়েছে। চলতি ও আগামী মাসে বৌদ্ধধর্মালম্বীদের কঠিন চিবর দানোৎসবের সময়ও যাতে সঠিকভাবে বিদ্যুৎ বিতরণ করা যায় সে ব্যাপারে বিদ্যুৎ বিভাগ সচেষ্ট রয়েছে।

 

সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা জানান, কাপ্তাই-ঘাগড়া সড়কের বেইলী ব্রীজের কাজ আগামী এক সপ্তাহের মধ্যে সম্পন্ন হবে।   

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ