• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

রাঙামাটি জেলা প্রশাসকের সাথে পার্বত্য গণ পরিষদের প্রতিনিধি দলের সাক্ষাত

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Oct 2016   Sunday

সংশোধিত পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন বাতিলের দাবীতে পার্বত্য গণ পরিষদের একটি প্রতিনিধি দল রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নানের সাথে সাক্ষাত করেছেন।

 

রোববার গণমাধ্যমে পাঠানো পার্বত্য গণ পরিষদ কেন্দ্রীয় কমিটি দপ্তর বিষয়ক সচিব আ্যডভোকেট আবু হেনা মোস্তফা কামালের স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, শনিবার পার্বত্য গণ পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট পারভেজ তালুকদারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক বাংলোতে জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নানের সাথে সাক্ষাত করেন।

 

এসময় প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য গণ পরিষদ রাঙামািট জেলা সভাপতি আবদুল খালেক , কেন্দ্রীয় অর্থ বিষয়ক সচিব মো . মিজানুর রহমান , পার্বত্য গণ পরিষদ রাঙামািট পৌর সভাপতি মো. মাসুদ পারভেজ, পার্বত্য বাঙ্গালি ছাত্র ঐক্য পরিষদ কেন্দ্রীয় সহসভাপতি মো. আরিফ উদ্দিন , পার্বত্য বাঙ্গালি ছাত্র ঐক্য পরিষদ রাঙামািট জেলা আহবায়ক মো. সাহাদাত হোসেন সিকদার, পার্বত্য বাঙ্গালি ছাত্র ঐক্য পরিষদ রাঙামািট পৌর সাধারন সম্পাদক মো. নিজামউদ্দিন নিক্সন প্রমূখ


প্রেস বার্তায় বলা হয়, গণ পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট পারভেজ তালুকদার জেলা প্রশাসককে জানান, রাঙামাটির সাবেক জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন, ভূমি কমিশন চেয়ারম্যান বিচারপতি আনোয়ার উল হক সর্বশেষ সরকারের উপদেষ্টা গওহর রিজভীর সাথে বৈঠক করে পার্বত্যবাসীর জন্য আশ্বাস ছাড়া আর কিছুই পাইনি । এ অবস্থায় আন্দোলন ছাড়া পার্বত্যবাসীর জন্য আর কোন পথ খোলা নেই।


তিনি আরো জানান, যে জেলা প্রশাসক রেকর্ড সংরক্ষণ করেন এ আইনের কমিশনে সে জেলা প্রশাসককে প্রতিনিধি হিসেবে রাখা হয়নি । যে ভূমি মন্ত্রনালয় ভূমির মালিক সে ভূমি মন্ত্রনালয়ের কোন প্রতিনিধিও এই কমিশনে রাখা হয়নি । অথচ এই আইনের মাধ্যমে ,পার্বত্য বাঙ্গালিদের বন্দোবস্তীকৃত ভূমির বন্দোবস্তী বাতিল বা দখলকৃত ভূমি হতে বাঙ্গালিদের উচ্ছেদ করতে পারবে কমিশন। এই কমিশন একটি আদালত, কমিশনের আদেশ আদালতের মত কার্যকরী। কমিশনের আদেশই চূড়ান্ত এর বিরুদ্ধে সুপ্রিম কোর্ট বা অন্য কোন কোর্টে কোন আপীল বা রিভিশন করা যাবে না।

 

এই আদালতের বিচারক বা প্রতিনিধির মধ্যে পার্বত্য বাঙ্গালির কোন প্রতিনিধি নাই। ৫ (পাঁচ) জন সদস্যের মধ্যে ৩ জন সদস্যই নৃগোষ্ঠীর সদস্য। তাদের ৩ (তিন) জন সদস্যের সিদ্ধান্তই কমিশনের চূড়ান্ত সিদ্ধান্ত । কমিশন নিজেদের খেয়াল খুশী মত বিচার করতে পারবে। কমিশন নিজেদের খেয়াল খুশী মত বিচার করলেও তাদের বিরুদ্ধে কিছুই করা যাবে না। কমিশনের আদেশ না মানলে জরিমানা সহ ১ মাসের জেল। কমিশনের সচিব সহ সিংহভাগ কর্মকর্তা কর্মচারীদের নিয়োগ দিতে হবে নৃ-গোষ্ঠীর সদস্য থেকে ।

 

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান প্রতিনিধি দলকে বলেন,পার্বত্য গণ পরিষদ এর দাবী তিনি সরকার বরাবর প্রেরণ করবেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ