• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

রাঙামাটি পৌর সভায় কর আদায়ে হিজড়াদের কাজে লাগানো হবে-আকবর হোসেন চৌধুরী

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Oct 2016   Monday

রাঙামাটি পৌরসভা মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী বলেছেন, রাঙামাটি পৌরসভার কর আদায়ে জন্য হিজড়াদের কাজে লাগানো হবে। পৌরসভার মুল শক্তি হচ্ছে পৌর কর। শহরে খেলাপী করের পরিমান অনেক বেশী রয়েছে। এসব কর আদায়ে আমাদের জনবল ও তেমন নেই। তাই চিন্তা-ভাবনা রযেছে কর আদায়ের ক্ষেত্রে হিজড়াদের কাজে লাগানো হবে।


সোমবার রাঙামাটি জেলার হিজড়া কমিটির একটি দল মেয়রের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তাদের বিভিন্ন সমস্যার কথা শুনার পর হিজড়াদের কাজে লাগাতে পৌর মেয়র এসব বলেন।


জেলার হিজড়া কমিটির সর্দার নয়নের নেতৃত্বে ১০জনের একটি দল শহরের হ্যাপী মোড় এলাকাস্থ মেয়রের বাসভবনে গিয়ে প্রথমে পৌর মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে জলার হিজড়া কমিটির সর্দার নয়নের নেতৃতে দলটি তাদের বিভিন্ন সমস্যার কথা জানান।


এসময় পৌর মেয়র হিজড়াদের অভাব অভিযোগ ও সমস্যার কথা অত্যন্ত মনোযোগ দিয়ে শুনেন এবং তাদের সমস্যা সমাধানের আশ্বাস দেন। পরে মেয়র হিজড়াদের নিয়ে মধ্যাহ্নভোজে মিলিত হন।


হিজড়া দলের প্রধান নয়ন জানান,এই প্রথম কোন নির্বাচিত পৌর মেয়র তাদেরকে সময় দিয়েছেন এবং তাদের সমস্যার কথা শুনেছেন। তিনি আরো জানান, সমাজে তাদেরকে অনেকে হেয় দৃষ্টিতে দেখে থাকে। তাদের সমস্যার কথা কেউ শুনতে চাই না। তিনি বলেন, হিজড়াও চাই সমাজে ভালোভাবে বেচে থাকতে, কাজ করে জীবন ধরন করতে।


নয়ন বলেন, তাদের কোন বাসস্থান নেই,কোন কাজ নেই। তবে মেয়রের সাথে কথা বলে তারা অনেকটাই আশাবাদী। মেয়র তাদেরকে বলেছেন তাদের কাজে লাগানো হবে। এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, সকল মানুষই সৃষ্টিকর্তার সৃষ্টি। সকলকেই সম্মান করতে হবে।


রাঙামাটি পৌর মেয়র বলেন, হিজড়া হলেও তাদেরকে তিনি সন্মান করে থাকেন। তারা তাকে তাদের যেসব সমস্যার কথা বলেছেন তিনি যতটুক পারে তার সমাধানের চেষ্টা চালিয়ে যাবেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ