• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে রাঙামাটিতে র‌্যালী ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Oct 2016   Sunday

বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে  রোববার রাঙামাটিতে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

 

জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং খাদ্য অধিদপ্তর-এর যৌথ আয়োজনে জেলা প্রশাসন সন্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান।

 

আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আবু শাহেদ চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাঙামাটি’র উপপরিচালক রমনী কান্তি চাকমা এবং জেলা খাদ্য নিয়ন্ত্রক এস.এম. কায়ছার আলী। স্বাগত বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাঙামাটি’র অতিরিক্ত উপপরিচালক তপন কুমার পাল।

 

 সভায় বিভিন্ন বিভাগ-সংস্থার জেলা, উপজেলা ও মাঠ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

এর আগে পূর্বে একটি বর্ণাঢ্য র‌্যালী জেলা প্রশাসকের কার্যালয়  থেকে বনরূপা এলাকা প্রদক্ষিণ করে পুনরায়  জেলা প্রশাসন কার্যালয়ে গিয়ে  শেষ হয়।

 

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান বলেন,খাদ্য উৎপাদন, আপদ মোকাবেলায় মওজুদ এবং সুষম বন্টনের ক্ষেত্রে বর্তমানে আমরা ভাল অবস্থানে রয়েছি। তথাপি বৈশ্বিক জলবায়ু পরিবর্তনজনিত সংকটে খাদ্য ও কৃষিতে সম্ভাব্য প্রতিকূলতা কাটিয়ে উঠার জন্যে আমাদের প্রয়োজনীয় প্রস্তুতি থাকতে হবে।

 

তিনি আরও বলেন, দৈনন্দিন খাদ্যাভ্যাসেও আমাদের আরো সচেতনতা প্রয়োজন। যাতে আমরা যথেচ্ছভাবে আহার না করে পুষ্টিগুণ বিচার করে খাদ্য গ্রহন করতে পারি।

 

তিনি  যার যার অবস্থান থেকে জলবায়ু পরিবর্তনজনিত সংকট মোকাবেলায় অবদান রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ