• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস’র রাঙামাটিতে গ্র্যান্ড ওপেনিং                    
 
ads

রাঙামাটিতে ভবন ধসের ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Oct 2016   Monday

রাঙামাটি শহরের রিজার্ভ বাজারস্থ সরকারী মহিলা কলেজ এলাকায় দ্বিতল ভবন ধসে তিন শিশুসহ পাঁচজন নিহত হওয়ার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবীতে সোমবার মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। 

 

ন্যাশনাল চ্রিলড্রেন ট্রান্সফোর্স (এনসিটিএফ) উদ্যোগে রাঙামাটি প্রেস ক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে সমাবেশে এনসিটিএফ রাঙামাটি সভাপতি ছালেহ আহমদ এর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন হেল্প এর উপদেষ্টা আব্দুল জাব্বার সুজন।

 

এসময় উপস্থিত ছিলেন জেলা শিশু সংগঠক অর্চনা চাকমা, রাঙামাটি মডেল কেজি স্কুলের অধ্যক্ষ এবিএম তোফায়েল আহমদ, ইয়ুথ এর পরিচালক (নিয়ন্ত্রণ) মো. ফজলুল ইসলাম, রোটার‌্যাক্ট ক্লাবের সাধারন সম্পাদক মো. ইসহাক তালুকদার প্রমুখ। মানববন্ধনে শিশুদের পাশাপাশি স্থাণীয় বাসিন্দা ও সুশীল সমাজের প্রতিনিধিবর্গ অংশ নেন।


বক্তারা কাপ্তাই হ্রদের পাড়ে অপরিকল্পিতভাবে ও অনুমোদনহীন দোতলা ভবন নির্মানের কারণে ভবন ধসে তিন শিশুসহ পাঁচজন নিহতের ঘটনায় জড়িতদের গ্রেফতার পূর্বক আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ