• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    
 
ads

কাচালং ও সীতা পাহাড়ে তেল-গ্যাস উত্তোলনের ফলে এলাকায় প্রাকৃতিক বিপর্যয় বাড়বে-সন্তু লারমা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Oct 2016   Monday

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা(সন্তু লারমা) রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার কাচালং ও কাপ্তাই উপজেলার সীতা পাহাড় এলাকায় তেল-গ্যাস উত্তোলন করা হলে এলাকায় প্রাকৃতিক বিপর্যয়ের আশংকা প্রকাশ করেছেন।

 

তিনি বলেন, এ তেল-গ্যাস উত্তোলনের প্রক্রিয়া শুরু করা হলে হাজার হাজার পরিবার উদ্ভাস্তুতে পরিণত হবে। পাহাড়ের ভুমি বিরোধকে আরো জটিল করে তুলবে। তাই পার্বত্য চট্টগ্রামের বাস্তব পরিস্থিতিতে  এ অঞ্চলে তেল-গ্যাস উত্তোলনে কার্যক্রম কতটুকু এ বাস্তব পরিস্থিতি রয়েছে তা ভেবে দেখার বিষয় রয়েছে। 

 

সোমবার রাঙামাটির কাচালং ও সীতা পাহাড় এলাকায় তেল গ্যাস উত্তোলন বিষয়ে স্থানীয় নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

 

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সন্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা(সন্তু লারমা)। এসময় অন্যান্যর মধ্যে এসময় উপস্থিত ছিলেন রাঙামাটি আসনের নির্বাচিত সাংসদ উষাতন তালুকদার, চাকমা সার্কেলের প্রতিনিধি কুমার নন্দিত রায়, পার্বত্য আঞ্চলিক পরিষদ হাজী কামাল উদ্দীন, নূরুল আলম,পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান, বিএনপি`র নেতা দীপেন দেওয়ান, রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অরুন কান্তি চাকমা, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন,বরকল উপজেলা পরিষদ চেয়ারম্যান মনি চাকমা, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাংগঠনিক সম্পাদক শক্তিপদ ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতা মঙ্গল কুমার চাকমা, শিক্ষাবিদ মংসানু চৌধুরী, নূরুল আবছার, বিজয় কেতন চাকমা, জেলা পরিষদের সাবেক সদস্য রুবায়েত আক্তার, আব্বাস উদ্দীন,হারুন মাতব্বর প্রমুখ। এছাড়া মতবিনিময় সভায় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশার নেতারা উপস্থিত ছিলেন।


মতবিনিময় সভায় বক্তারা বলেন, কাচালং ও সীতা পাহাড় এলাকায় তেল গ্যাস উত্তোলনের মাধ্যমে এই এলাকার ক্ষতিগ্রস্থ মানুষরা কিভাবে উপকৃত হবে? তাদের স্বার্থ কি হবে? তাদের সঠিকভাবে পুর্নবাসন করা হবে কিনা? কোথায় পুনর্বাসন করা হবে? ভুমি বিরোধ কি পর্যায়ে গিয়ে দাড়াবে? এখানকার জীব বৈচিত্র্য ও বনভুমি কি পরিমাণ ক্ষতি হবে এই নিয়ে সরকারকে ভাবতে হবে।

 

বক্তারা পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্ষন্ত পার্বত্যাঞ্চলের কাসলং ও সীতা পাহাড়ের ভূমিতে তেল-গ্যাস উত্তোলনের স্থগিতের দাবী জানান।

 

উল্লেখ্য, পার্বত্যাঞ্চলের কাসলং ৯৭২ দশমিক ৭১ বর্গ কিলোমিটিার এবং সীতা পাহাড়ে ৬৭৩ দশমিক ২৩ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে তেল-গ্যাস উত্তোলনের জন্য বাপেক্স-এর সাথে বিদেশী কোম্পানীর খসড়া যৌথ সহযোগিতা চুক্তি সম্পাদনের বিষয়ে পার্বত্য মন্ত্রনালয় থেকে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের মতামত চাওয়া হয়। এরই প্রেক্ষিতে মতামত পাঠানোর আগে স্থানীয় সুশীল সমাজসহ গণ্যমান্যদের সাথে মতবিনিময় সভার আয়েজন করে আঞ্চলিক পরিষদ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ