• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

সংসদে পার্বত্য ভূমি কমিশন আইনের সংশোধনী পাশের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Oct 2016   Saturday
no

no

পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনের সংশোধনী ২০১৬-এর জাতীয় সংসদে পাশের প্রতিবাদে এবং সংশোধিত আইন বাতিলের দাবীতে শুক্রবার খাগড়াছড়িতে পৃথক পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের দুটি গ্রুপ।

 

সকাল সাড়ে দশটার দিকে পৌর টাউন হল প্রাঙ্গণ থেকে সংগঠনের কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল মজিদের নেতৃত্বে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে গিয়ে সমাবেশ করে। বক্তব্য রাখেন পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আসাদ উল্ল্যাহ্ ও জেলা কমিটির সহ-সভাপতি নজরুল ইসলাম মাসুদ।

 

অপরদিকে, বেলা সাড়ে ১১টার দিকে একই দাবীতে শহরের চেঙ্গী স্কোয়ার থেকে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের জেলা কমিটির সাধারণ সম্পাদক এস.এম মাসুম রানার নেতৃত্বে পৃথক একটি মিছিল বের করা হয়। মিছিলটি শাপলা চত্বর এলাকায় পৌঁছালে পুলিশ ব্যারিকেড দেয়। পরে সেখানেই সমাবেশ করা হয়। 

 

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্যে রাখেন পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের জেলা কমিটির জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. মাঈন উদ্দিন।

 

পৃথক দুটি সমাবেশ থেকে বক্তারা সংশোধিত ভূমি কমিশন আইন বাতিলের দাবী জানান। অন্যথায় হরতাল ও অবরোধ কর্মসূচী ঘোষণার হুমকি দেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ