• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

কাপ্তাইয়ে আন্ত:ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ১নং চন্দ্রঘোনা ইউপি

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Oct 2016   Saturday

রাঙামাটির কাপ্তাইয়ে আন্ত:ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ। খেলায় ট্রাইব্রেকারে ৩নং চিৎমরম ইউনিয়নকে ৪-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ।

  

শুক্রবার কাপ্তাই কর্ণফুলি স্টেডিয়ামে অনুষ্ঠিত চুড়ান্ত পর্বের খেলায় প্রধান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী এবং বিজীত দলের মধ্যে ট্রফি বিতরন করেন রাঙামাটি জেলা প্রশাসক মানজারুল মান্নান।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ক্রীড়া সংস্থার সভাপতি তারিকুল  আলমের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে  উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন,সাবেক উপজেলা চেয়্যারম্যান অংসুইচাইন চৌধুরী,কেপিএম এর ব্যবস্হাপনা পরিচালক প্রকৌশলী খান জাভেদ অানোয়ার,উপজেলা ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তঞ্চগ্যা,মহিলা ভাইস চেয়ারম্যান নুর নাহার বেগম,কেপিএম এর মহাব্যবস্থাপক( প্রশাসন) আনোয়ার হোসেন,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সাহাবুদ্দীন আজাদ, ১নং চন্দ্রঘোনা ইউপি চেয়্যারম্যান বিপ্লব মারমা,২নং রাইখালী ইউপি চেয়্যারম্যান সায়ামং মারমা,৩নং চিৎমরম ইউপি চেয়্যারম্যান খাইসামং মারমা,৪নং কাপ্তাই ইউপি চেয়্যারম্যান প্রকৌশলী অাব্দুল লতিফ,৫নং ওয়াগ্গা ইউপি চেয়্যারম্যান চিরন্জিত তঞ্চগ্যা,চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের উপপরিচালক ডা:প্রবীর খেয়াং,কাপ্তাই প্রেসক্লাব সভাপতি কাজী মোশারফ হোসেন,টুর্নামেন্ট কমিটির অাহবায়ক কাজী মাকসুদুর রহমান বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।

 

৩নং চিৎমরম ইউনিয়ন বনাম ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের মধ্যকার চুড়ান্ত পর্বের খেলার খেলার নির্ধারিত সময়ের খেলা গোল শূন্য ড্র থাকায় খেলা ট্রাইবেকারে গড়ায়। এতে ট্রাইব্রেকারে ৩নং চিৎমরম ইউনিয়নকে ৪-২ গোলে পরাজিত করে ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ চ্যাম্পিয়ন হয়। 

 

টুর্নামেন্টে ম্যান অফ দা ম্যাচ হন চিৎমরম দলের গোলকিপার উসাইমং মারমা এবং ম্যান অফ দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন চন্দ্রঘোনা দলের অারিফ। খেলা পরিচালনা করেন সাবেক ফুটবলার প্রভাত কুসুম বড়ুয়া এবং সহকারী রেফারি হিসেবে ছিলেন মাহাবুবুল হাসান বাবু এবং কল্যান তঞ্চগ্যা।

 

এর অাগে সাংস্কৃতিক ব্যাক্তিত্ব  ঝুলন দত্তের পরিচালনায় নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয় এবং ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ