• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

পানছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পানছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Sep 2016   Monday

পানছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সর্বোত্তম চাকমার বাসভবন ঘেরাও ও তল্লাশীর প্রতিবাদে সোমবার এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এলাকাবাসী।

 

পূজগাং মুখ উচ্চ বিদ্যালয় মাঠে ২নং চেংগী ইউপি চেয়ারম্যান কালাচাদ চাকমার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য প্রদান করে ১নং লোগাং ইউপি চেয়ারম্যান প্রত্যুত্তর চাকমা, ২নং চেংগী ইউপির সাবেক চেয়ারম্যান অনিল চন্দ্র চাকমা ও ৪নং লতিবান ইউপির সাবেক চেয়ারম্যান শান্তি জীবন চাকমা। এ সময় বক্তারা, শনিবার রাতে বিজিবি কর্তৃক উপজেলা পরিষদ চেয়ারম্যানের বাসভবন ঘেরাও ও তল্লাশীর প্রতিবাদে তীব্র নিন্দা জানান। তাছাড়া লোগাংয়ের বালুমহল বন্ধ না রেখে সর্বসাধারণের জন্য উম্মুক্ত করে দেয়া ও যখন তখন মোবাইল কোর্ট পরিচালনার নামে হয়রানী বন্ধ করারও দাবী জানান।

 

এর আগে মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পানছড়ি বঙ্গবন্ধু স্কয়ারে এক সমাবেশ হয়।

 

পানছড়িস্থ ২০ বিজিবি জানায়, শনিবার রাতে লোগাং ইউপি হইতে চেংগী নদী পার হয়ে মোহাম্মদপুর ও মুসলিমপাড়া সড়কে কিছু অস্ত্রধারী সন্ত্রাসীর খবরে বিজিরি’র সদস্যরা উপজেলা পরিষদের সামনে দিয়ে গিয়ে মোহাম্মদপুর ও মুসলিমপাড়া মোড়ে ঘন্টাখানেক অবস্থান নেয়। ওই সময়ে কারোর বাসা ঘেরাও বা তল্লাশীর ঘটনা ঘটেনি।

 

উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর শনিবার রাতে পানছড়িস্থ ২০ বিজিবি সদস্যরা পানছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সর্বোত্তম চাকমার বাসভবন ঘেরাও ও তল্লাশী করেছে বলে দাবি করেন পানছড়ি উপজেলা চেয়ারম্যান সর্বোত্তম চাকমা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ