• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

দুদক উপ-পরিচালকের মাটিরাঙ্গা হাসপাতাল পরিদর্শন

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Sep 2016   Monday

গেল বার দুদক কর্তৃক “গণশুনানির” পর মাটিরাঙ্গা উপজেলা সদর হাসপাতালে রোগীদের সেবা প্রাপ্তি, কতটা বেড়েছে তা জানতে সরেজমিনে হাসপাতাল পরিদর্শন করছেন দুদক রাঙামাটির আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক মো: শফিকুর রহমান ভুঁইয়া।

 

 মাটিরাঙ্গা উপজেলা দুপ্রকের সভাপতি মো: আব্দুর রহিম ও সেক্রেটারী মো: জসিম উদ্দিনকে সাথে নিয়ে সোমবার দুপুরে  তিনি পরিদর্শনে যান। সেখানে তিনি হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতি বই (হাজিরা খাতা) ও হাসপাতালের বিভিন্ন সুবিধাদির বিষয়ে দায়িত্বশীলদের কাছে জানতে চান।

 

এ সময় কর্মস্থলে অনুপস্থিত ছিলেন গাইনী কনসালটেন্ট (জুনিয়র) ডা: কামরুন্নেছা বেগম। তার অনুপস্থিতির পক্ষে কোন রকম সন্তোষজনক কাগজপত্র দেখাতে পারেননি প্রধান অফিস সহকারী ও আরএমও। এ সময় এক প্রশ্নের জবাবে আরএমও সহ অন্যান্যদের সামনেই ডা: কামরুন্নেছা প্রায়ই কর্মস্থলে অনুপস্থিত থাকেন বলে জানান আরেক দায়িত্বশীল কর্তৃপক্ষ। 

 

গনশুনানিতে যে সব অভিযোগ করেছিল সাধারণ জনতা তার মধ্যে,সেবার মান নিশ্চিত করণ,ডাক্তারদের উপস্থিতি নিশ্চিত করণ,হাসপাতালের পরিছন্ন পরিবেশ নিশ্চিত করণ,এক্স-রে সেবা,এমবুল্যান্স সেবা নিশ্চিত করণ,রোগীদের খাবারের মান নিশ্চিত করণসহ বিনামুল্যে ঔষধ বিতরণ উল্লেখযোগ্য।

 

একজন সাবেক জনপ্রতিনিধি জানান,এই উপজেলায় প্রায় ২ লক্ষাধিক জনগোষ্ঠির বিপরীতে মাত্র একজন আবাসিক মেডিকেল অফিসার ডা: সব্যসাচী নাথ চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। যা এই উপজেলার চিকিৎসা সেবা চাহিদার তুলনায় অনেক কম।

 

এ ছাড়া সরকারী অর্থায়নে নির্মিত এক্স-রে মেশিনটি হাসপাতাল প্রতিষ্ঠার পর থেকে অদ্যবধি চালু করা সম্ভব হয়নি। চালু না হওযার কারণ হিসেবে বিদ্যুতের লো-ভোল্টেজকে দায়ি করেছেন আরএমও-সহ অন্যান্যরা। কিন্তু বাজারে অন্যান্য এক্স-রে মেশিন কিভাবে চলছে তার কোন সন্তোষ জনক জবাব দিতে পারেনি হাসপাতালের দায়িত্বশীল কর্তপক্ষ ।

 

স্থানীয় ভোক্তভোগী রোগীর বরাত দিয়ে জানা যায়,উপজেলা সদর হাসটাতালের এমবুল্যান্সটিও দীর্ঘদিন যাবত অকেজো অবস্থায় পড়ে রয়েছে।

 

গনশুনানিতে অংশ নিয়ে টিএইচও ডা: মো: খায়রুল আলম জনগনকে আশ্বস্ত করেছিলেন,মাটিরাঙ্গা হাসপাতালের চিকিৎসকদের কর্মস্থলে হাজির থাকার বিষয়ে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। কিন্তু সরেজমিনে তার কোন অগ্রগতি পাওয়া যায়নি।

 

তিনি নিজেও গণ-শুনানির পর কিছুদিন যথাযথভাবে অফিস করলেও বর্তমানে তিনি আগের মতোই মাসের বেশীর ভাগ দিন অনুপস্থিত থাকেন। হাসপাতালের মতো প্রতিষ্ঠানের প্রধান যদি প্রায়ই কর্মস্থলে অনুপস্থিত থাকে তাহলে চিকিৎসা সেবা কতটা নিশ্চিত সম্ভব হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যায় জনমনে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ