• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস’র রাঙামাটিতে গ্র্যান্ড ওপেনিং                    
 
ads

উদীচী বৃহত্তর তবলছড়ি শাখা কাউন্সিল সম্পন্ন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Sep 2016   Sunday

শনিবার রাঙামাটিতে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠির বৃহত্তর তবলছড়ি শাখার কাউন্সিল সম্পন্ন হয়েছে।

 

শহরের তবলছড়িস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত কাউন্সিলে সভাপতিত্ব করেন সংগঠনের তবলছড়ি শাখার সদস্য রনজিত পাটোয়ারী বাসু। অতিথি ছিলেন, সংগঠনের রাঙামাটি জেলা সংসদসের সভাপতি অমলেন্দু হাওলাদার, সাধারন সম্পাদক বিজয় ধর,আশীষ বড়ুয়া, সুজন বড়ুয়া প্রমুখ। বক্তব্য রাখেন, সুচয়ন চৌধুরী, চায়না পাটোয়ারী, অদিতি বড়ুয়া প্রমুখ।

 

কাউন্সিলের প্রথম অধিবেশনে তবলছড়ি শাখার বিগত দুই বছরের সাংগাঠনিক রিপোর্ট, অর্থ রিপোর্ট নিয়ে আলোচনা করা হয়। দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে সাগর পালকে সভাপতি এবং রিপন দাশকে সাধারন সম্পাদক করে আগামী দুই বছরের জন্য ১৫ সদস্য বিশিষ্ট উদীচী তবলছড়ি শাখা সংসদ গঠন করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ