• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস’র রাঙামাটিতে গ্র্যান্ড ওপেনিং                    
 
ads

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Sep 2016   Sunday

রোববার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রাঙামাটি পর্যটন কমপ্লেক্স সম্মেলন কক্ষে আয়োজিতমাসিক সভায় সভাপতিত্ব করেন  জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। সভায় জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্যরা, নির্বাহী প্রকৌশলী কাজী আবদুস সামাদ ও হস্তান্তরিত বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

 

সভায় স্বাস্থ্য বিভাগের সিভিল সার্জন ডাঃ স্নেহ কান্তি চাকমা বলেন, জুরাছড়ি, বিলাইছড়ি, কাউখালী ও বরকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো দ্রুত মেরামতের জন্য তিনি স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের হস্তক্ষেপ কামনা করেন।

 

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, জেলার দক্ষিণ কুতুবছড়ি ও পাকুজ্যাছড়ি আবাসিক বিদ্যালয় ভবন ও সংলগ্ন আবাসিক হোস্টেল পুঃননির্মানের জন্য মন্ত্রনালয়ে পত্র প্রেরণ করা হয়েছে।

 

কৃষি সম্প্রসারন বিভাগের উপ-পরিচালক বলেন,গেল ১৭ আগস্ট পরিষদের অর্থায়নে একটি পাহাড় একটি খামার প্রকল্পটি পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে উদ্ধোধন করা হয়েছে। পরে পরিষদের সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমার মাধ্যমে কৃষক-কৃষাণীদের মাঝে ফলের গাছ, ছাগল, পিগ ও মুরগীর বাচ্চা এবং খাদ্য বিতরণ করা হয়েছে। এছাড়া স্ট্রবেরী, চা ও কফি চাষ প্রকল্প চলমান রয়েছে।

 

জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, এবারের ঈদুল আযহায় জেলার মুসল্লিদের গরুর চাহিদা মিটিয়ে খামারীরা অন্যান্য জেলায়ও গরু রপ্তানী করেছে।

 

সভাপতির বক্তব্যে জেলা পরিষদ  চেয়ারম্যান বৃষকেতু চাকমা বলেন,জেলা পরিষদ একটি জনকল্যাণমূলক প্রতিষ্ঠান। এ পরিষদ জনগনের স্বার্থে সবসময় কাজ করে আসছে ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, পরিষদের প্রদত্ত সুযোগ সুবিধাগুলো এ এলাকার বসবাসরত জনসাধারনের দৌঁড়গোড়ায় পৌঁছে দিতে হস্তান্তরিত বিভাগের সকল আহবায়ক ও কর্মকর্তাদের নিরলসভাবে কাজ করতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ