• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

দুরছড়ি বাজার চালুর দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে পিবিসিপি

উচিংছা রাখাইন,রাঙামাটি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Sep 2016   Wednesday

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুরছড়ি বাজার চালুর দাবীতে বুধবার জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ (পিবিসিপি)। 

 

জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফীনের কাছে স্মারকলিপি প্রদানকালে এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন পিবিসিপি’র কেন্দ্রীয় সভাপতি সাব্বির আহমদ, সংগঠনের রাঙামাটি জেলা শাখার সভাপতি মুহাম্মদ ইব্রাহীম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান খান, দুরছড়ি ইউনিয়ন সভাপতি মোঃ জহির হাসান, সহ-সভাপতি সঞ্জয় নাথ, মোঃ জসিম ও মোঃ রুবেল।

 

স্মারকলিপিতে অভিযোগ করা হয়, জেলার বাঘাইছড়ি উপজেলার দুরছড়ি বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে সন্ত্রাসীরা আট লক্ষ টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদা পরিশোধ না করায় গেল ৩০ জুলাই বাজারে এক যুবকের সাথে আনসার সদস্যের সামান্য একটি কথা কাটাকাটির ঘটনাকে কেন্দ্র করে দুরছড়ি বাজার বয়কটের ঘোষণা দেয় পাহাড়িরা।

 

বর্তমানে বাজারটি এক মাসের অধিক সময় ধরে প্রায় অচল হয়ে রয়েছে। এতে দুরছড়ি ইউনিয়ন সহ আশে পাশের বেশ কয়েকটি এলাকার পাহাড়িরা পন্য বেচাকেনা করতে পারছে না। এতে বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষ চরম দূর্ভোগ পোহাচ্ছে।


স্মারকলিপিতে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং দুরছড়ি বাজারের পরিস্থিতি স্বাভাবিক করতে জেলা প্রশাসনকে আল্টিমেটাম দেয়া হয়। অন্যথায় পিবিসিপি বাঘাইছড়িতে বানিজ্যিক মালামাল পরিবহনের উপর অর্নিদিষ্টকালের জন্য অবরোধসহ পাল্টা আন্দোলন কর্মসূচি গড়ে তোলা হবে বলে হুশিয়ারী উচ্চারণ করা হয়।  
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ