• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    
 
ads

কারবানী গরুর হাট বসাতে সকলের সহযোগিতা চাইলো রিজার্ভ বাজারের ব্যবসায়িরা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Sep 2016   Saturday

পবিত্র ঈদ-উল আজহাকে সামনে কোরবানি পশুর হাট বসানো এবং সপ্তাহিক হাট-বাজার নিয়মিত বসার ব্যাপারে রিজার্ভ বাজার নিউ রাঙামাটি ব্যবসায়ি কল্যাণ সমিতির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার সন্ধ্যায় শহরের রিজার্ভ বাজারস্থ নিজ কার্যালয়ে সমিতির সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মো.হেলাল উদ্দিনের পরিচালনায় এবং সমিতির সহ-সভাপতি মোহাম্মদ হারুনের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, রিজার্ভ বাজার নিউ রাঙামাটি ব্যবসায়ি কল্যাণ সমিতির সাবেক নেতৃবৃন্দ,রিজার্ভ বাজারের বিশিষ্ট ব্যবসায়ি ও জননেতা মো.হারুন রশীদ মাতব্বর, বিশিষ্ট ব্যবসায়ি বিমল বড়–য়া,মুরগি ব্যবসায়ি মো.জসিম উদ্দিন,মাছ ব্যবসায়ি মো.আবুল কাসেম,সমিতির দপ্তর সম্পাদক সাব্বির আহম্মদ ও সমিতির সাংগঠনিক ও প্রচার সম্পাদক মো. মিজানুর রহমান চৌধুরী প্রমূখ। সভায় বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ি ও সাবেক সমিতির নেতা হাজী আবদুল জব্বার, ব্যবসায়ি নূরুল ইসলাম তালুকদার, আবদুর রহিম সওদাগর, ব্যবসায়ি আহামুদুর রহমান, আবুল কাসেম সওদাগরসহ ব্যবসায়ি সমিতির বিভিন্ন শ্রেণির নেতৃবৃন্দ।

 

বক্তারা বলেন, সামান্যএকটি বিষয় নিয়ে সে দিন উপজাতি লোকজন ভুল বুঝাবুঝিকে কেন্দ্র করে এক শ্রেণির কুচক্রি মহল ষড়যন্ত্র করে সপ্তাহিক হাট-বাজার বন্ধ করে দেয়। তার পরও হাটি হাটি পা পা করে রিজার্ভ বাজার চলচেই। দীর্ঘ দিন বাজার অচল থাকার পরে নির্বাচনের মাধ্যমে নতুন বাজার কমিটি দায়িত্বভার গ্রহনের পর বাজারটি চালু করার ব্যাপারে বিভিন্ন ভাবে উদ্যোগ গ্রহন করেন। এর মধ্যে নতুনকমিটি প্রশাসনের দ্বারে দফায় দফায় সমস্যা সমাধানের জন্য বসেন। এখন আবারো নতুন ভাবে সকলের সহযোগিতা নিয়ে এই বাজারটি পুরোধমে চালু করাসহ ঈদ উল আজহা উপলক্ষে পশুর হাট বসানোর ব্যাপারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ