• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

রোববার রাঙামাটিতে পার্বত্য ভূমি কমিশনের বৈঠক

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Sep 2016   Saturday

পার্বত্য  চট্টগ্রামের ভূমি সমাস্যা সমাধানের লক্ষে গঠিত পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন(সংশোধনী-২০১৬) আইনের আলোকে রোববার রাঙামাটিতে বৈঠক বসছে। এই আইন সংশোধনের পর এটাই কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

 

কমিশনের একটি সূত্র জানায়,পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধনী-২০১৬) আইনের গেজেট আকারে প্রকাশের পর এই কমিশনের আজ রোববার প্রথম বৈঠক  রাঙামাটিতে বসছে। রাঙামাটিস্থ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সন্মেলন কক্ষে বৈঠকে পার্বত্য ভূমি ককমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি আনোয়ারুল হক, প্রধানমন্ত্রীর আর্ন্তজাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভি, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা(সন্তু)। এছাড়াও বৈঠকে উপস্থিত থাকবেন কমিশনের সদস্য সচিব ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, তিন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও তিন সার্কেল চীফ।

 

সূত্র জানায়, ভূমি কমিশনের সংশোধিত আইনের  আলোকে কমিশনের প্রথম বৈঠকে কিভাবে পুনরায় কাজ শুরু করবে সে বিষয়ে আলোচনায় স্থান পাবে। এছাড়াও কমিশনের বাজেট বরাদ্দ ও লোকবল নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

 

এদিকে, পার্বত্য ভূমি কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি আনোয়ারুল হক শনিবার রাঙামাটিতে পৌছেছেন।

 

উল্লেখ্য, গত ১ আগস্ট ‘পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধন) আইন, ২০১৬’ এর খসড়া অনুমোদন দেয় মন্ত্রিসভা। ৮ আগস্ট রাষ্ট্রপতি এই আইনে সই করেন এবং ৯ তারিখ গেজেট প্রকাশ করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ