• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

রাঙামাটিতে জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া ফুটবলে চ্যাম্পিয়ন ঘাগড়া উচ্চ বিদ্যালয়

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Aug 2016   Monday

সোমবার রাঙামাটিতে ৪৫তম গ্রীষ্মকালীন (মহিলা) ফুটবল ক্রীড়া প্রতিযোগিতায় জেলা পর্যায়ে অনুষ্ঠিত চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে বরকল উপজেলার বরকল মডেল উচ্চ বিদ্যালয়কে ২-০গোলো হারিয়ে কাউখালী উপজেলার ঘাগড়া উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। 

 

রাঙামাটির চিংহ্লামং মারী স্টেটিডিয়ামে জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতি রাঙ্গামাটি কর্তৃক আয়োজিত চুড়ান্ত পর্বের খেলায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। এ সময় জেলা শিক্ষা অফিসার মোঃ হারুন অর রশীদ সরকার, জেলা ক্রীড়া অফিসার স্বপন কিশোর চাকমা, রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনতোষ মল্লিক ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


প্রধান অতিথির বক্ত্যব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, ক্রীড়ার মাধ্যমে বিশে^র মাঝে নিজেকে সুপরিচিত করা ও দেশের সুনাম বয়ে আনা সম্ভব। বর্হিবিশে^ নামকরা খেলোয়াড় পেলে, মেরাডোনা, মেসি, রোনাললদো’সহ অন্যান্য খেলোয়াড়রা নিজেদের প্রতিভা বিকশিত করার পাশাপাশি নিজেদের দেশকে বিশে^ পরিচিত করেছে। তাই লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের ক্রীড়ার প্রতিও মনোযোগি হতে হবে। খেলাধুলা যেমন শরীরকে সুষ্ঠরাখে তেমনি মনকেও সতেজ রাখে।


তিনি আরো বলেন, বর্তমান সরকার ক্রীড়ার উন্নয়নে উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে বিভিন্ন ইভেন্টে প্রশিক্ষণ প্রদান ও খেলা পরিচালনা করছে বিধায় বাংলাদেশ আজ ক্রিকেটে বিশে^র মাঝে এক পরিচিত দেশ হিসেবে সুনাম অর্জন করেছে। এ সুনাম অক্ষুন্ন রাখতে শিক্ষার্থীদের ক্রীড়ার প্রতি আরো মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ