• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Aug 2016   Sunday

রোববার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের জেলা উন্নয়ন কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রাঙামাটি পর্যটন কমপ্লেক্স সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন কমিটির সমন্বয় সভায় সভাপতিত্ব করে জেলা পরিষদ চেয়ারম্যান জনাব বৃষ কেতু চাকমা।

 

জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় রাঙামাটি পৌরসভা মেয়র আকবর হোসেন চৌধুরী, রাঙামাটি পুলিশ বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চিত্তরঞ্জন পাল, জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোঃ ফারুক সুফিয়ান, পরিষদের নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ, নির্বাহী প্রকৌশলী কাজী আবদুস সামাদসহ জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।

 

সভায় রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী বলেন, অবৈধ অস্ত্র উদ্ধার ও চাঁদাবাজী বন্ধ করতে পারলে এ জেলা পর্যটনখাতে বিশাল মুনাফা অর্জন করতে পারবে। অবৈধ অস্ত্র উদ্ধার ও চাঁদাবাজী বন্ধে সকলের সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, এ জেলাকে একটি আধুনিক মডেলের পর্যটন নগরী হিসেবে গড়তে পৌরসভা থেকে একটি মাষ্টার প্ল্যান করা হচ্ছে। তিনি এ বিষয়ে জেলা পরিষদের সহযোগিতা কামনা করেন।

 

সভায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোঃ ফারুক সুফিয়ান বলেন, জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদ যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এ বিষয়ে জেলার পাড়ায় পাড়ায় কমিউনিটি পুলিশিং কমিটির মাধ্যমে সচেতনতা বাড়ানো হচ্ছে।

 

এছাড়া যে সকল শিক্ষার্থী দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছে তাদের তালিকা জমা দেওয়ার জন্য অনুরোধ জানান। আগামী ঈদুল আযহা সুষ্ঠুভাবে পালনের লক্ষ্যে পুলিশ প্রশাসন থেকে প্রয়োজনীয় পুলিশি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া জেলার যেসমস্ত এলাকায় অনৈতিক, অসামাজিক ও সন্ত্রাসী কার্যক্রমের খবর পাওয়া যাচ্ছে তা বন্ধে পুলিশ প্রশাসন সর্বদা কাজ করছে। জেলার আইন শৃংখলা স্বাভাবিক রাখতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

 

সভাপতির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান জনাব বৃষ কেতু চাকমা বলেছেন, সবার সহযোগিতা ও সঠিক পরামর্শের মাধ্যমে জেলায় বসবাসরত মানুষের সামগ্রীক কল্যাণে সবাইকে এগিয়ে আসতে হবে।

 

তিনি বলেন, জেলার উন্নয়নের স্বার্থে পরিষদের প্রতিটি মাসিক ও সমন্বয় সভায় প্রতিষ্ঠান প্রধানদের উপস্থিত থাকা প্রয়োজন। তিনি বলেন, জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদ নির্মূলে সমাজের সকলকে সচেতন হতে হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ