• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

লামায় জঙ্গী ও সন্ত্রাসবাদ বিরোধী মতবিনিময় সভায়
বান্দরবানকে জঙ্গীবাদ ও সন্ত্রাস মুক্ত করা হবে-বীর বাহাদুর এমপি

Published: 27 Aug 2016   Saturday

পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন,পার্বত্য বান্দরবান জেলাকে জঙ্গীবাদ ও সন্ত্রাস মুক্ত করা হবে। তিনি সকলকে ঐক্যবদ্ধ হয়ে জঙ্গীবাদ, সন্ত্রাস, হত্যা, নাশকতা সৃষ্টিকারী ও তাদের মদদদাতাকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, যারা ধর্মের নামে জঙ্গীবাদ, সন্ত্রাস, নাশকতা, বিভিন্ন ধর্মালম্বী মানুষকে হত্যা করে তারা দেশ ও জাতির শক্র। 

 

তিনি আরো বলেন, পার্বত্যাঞ্চলে জঙ্গিবাদ যাতে প্রবেশ করেত না পারে সে বিষয়ে প্রশাসনকে সহযোগিতা করতে সকল শ্রেণী পেশার মানুষকে অনুরোধ করেন এবং যার যার অবস্থান থেকে প্রশাসনকে সহযোগিতা করতে হবে। পাহাড়ে জঙ্গি,সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহন করার জন্য পুলিশসহ সকল আইন-শৃঙ্খলা বাহীনীকে সর্বদা সজাগ থাকার আহব্বান জানান তিনি।

 

শনিবার বান্দরবানের লামা উপজেলায় জঙ্গী ও সন্ত্রাসবাদ বিরোধী সমাবেশ এবং আইন-শৃংখলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

লামা উপজেলা পরিষদ চত্বরে জঙ্গী ও সন্ত্রাসবাদ বিরোধী সমাবেশে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, এমপি। লামা উপজেলা নির্বাহী অফিসার খালেদ মাহমুদ। সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, জেলা পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, লামা-আলীকদম সেনা জোন কমান্ডার লে. কর্ণেল মো. সারোয়ার হোসেন, ৫৭ বিজিবি কমান্ডিং অফিসার লেঃ কর্ণেল মো. হুসাইন রেজা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো. ইসমাইল, লামা উপজেলা চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী, লামা পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলামসহ প্রমূখ।


এছাড়া আলোচনা সভা শেষে প্রধান অতিথি লামা পৌরসভার ৯টি ওয়ার্ডের ৩শ দুগ্ধ দানকারী মাকে মহিলা বিষয়ক অধিদপ্তরের “কর্মজীবি ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল” কর্মসূচীর আওতায় মাথাপিছু ৬হাজার টাকা করে সহায়তা অনুদান প্রদান করেন। পার্বত্য প্রতিমন্ত্রীর বিশেষ বরাদ্দ থেকে দুস্থ, অসহায়, হতদরিদ্র ৪৮ জনকে একবান ঢেউটিন ও নগদ ৩ হাজার টাকা দেয়া হয়।

 

এছাড়া গত ১৫ জুলাই লামা উপজেলার কেয়াজুপাড়া বাজারের ব্যবসায়ী নিহত খোকন নাথ-এর পরিবারকে জেলা প্রশাসক এর সহায়তা তহবিল থেকে ২০ হাজার টাকা অনুদান প্রদান করেন।

 

প্রতিমন্ত্রী তার বক্তব্যে আরো বলেন,আমরা সবাই যদি আমাদের পরিবারের প্রতি খেয়াল রাখি তাহলে সারা দেশ জঙ্গী মুক্ত রাখা সম্ভব হবে। বিশেষ করে জঙ্গী ও সন্ত্রাসবাদ কার্যক্রমে জড়িত থাকলে যে কাউকে জিরো টলারেন্ট মনোভাব দেখাতে প্রশাসনের প্রতি অনুরোধ জানান তিনি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ