• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

পার্বত্য ভুমি কমিশন আইন বাতিলের দাবিতে রাঙামাটিতে ছাত্রসেনাসহ কয়েকটি সংগঠনের বিক্ষোভ-সমাবেশ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Aug 2016   Saturday

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট’র প্রেসিডিয়াম সদস্য শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী (রহ:) হত্যাকান্ডের বিচারের দাবি, দেশব্যাপি জঙ্গি-সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে এবং পার্বত্য ভূমি বিরোধ নিম্পত্তি কমিশন আইন বাতিলের দাবিতে বিক্ষোভ শনিবার রাঙামাটিতে মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা, ছাত্র সেনা।


রির্জাভ বাজার চৌমুহনী চত্বরে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা, ছাত্র সেনা রাঙামাটি শাখার উদ্যোগে সমাবেশে সভাপতিত্ব করেন জেলা ইসলামী ফ্রন্টের সিনিয়র সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ শফিউল আলম আল-কাদেরী। বক্তব্য রাখেন কেন্দ্রীয় ইসলামী ফ্রন্টের কার্য নির্বাহী সদস্য এম এ মুস্তফা হেজাজী, জেলা যুবসেনার সাংগঠনিক সম্পাদক ইয়াছিন রানা সোহেল ও জেলা ছাত্রসেনার সাধারন সম্পাদক মোঃ তারেক আজিজ।


এর আগে জেলা ইসলামী ফ্রন্ট কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রির্জাভ বাজার চৌমুহনী চত্বরে সমাবেশে মিলিত হয়।


এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবসেনার সভাপতি মোঃ আলী খাঁন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, অর্থ সম্পাদক মোঃ মনছুর আলী, জেলা ছাত্রসেনার সাংগঠনিক সম্পাদক শাহজাদা সৈয়দ মুহাম্মদ আবদুল বারি, রাঙামাটি সরকারি বিশ^বিদ্যালয় কলেজ শাখার সভাপতি মুহাম্মদ ইকবাল করিম, সদর উপজেলা সভাপতি মোঃ আবদুর রহমান, কাপ্তাই উপজেলা সভাপতি মোঃ আমির হোসেন প্রমুখ।


সমাবেশে বক্তারা বলেন, ২০১৪ সালের ২৭ আগস্ট রাতে বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব শায়খ নুরুল ইসলাম ফারুকীকে হত্যা করা হয়। এই হত্যাকান্ডের দুই বছরেও চিহ্নিত খুনিদের গ্রেফতার করা হয়নি। সরকারকে বারবার অনুরোধ করার পরেও জঙ্গী প্রজনন ক্ষেত্র ও এর উস্কানিদাতাদের আইনের আওতায় আনা হয়নি। যার ফলশ্রুতিতে গুলশানে ও শোলাকিয়ায় হামলার সাহস দেখিয়েছে এসব জঙ্গীরা। কওমী মাদ্রাসা যে জঙ্গিবাদের প্রজনন ক্ষেত্র তা তারা আবারো প্রমান করেছে শুক্রবার চট্টগ্রামের ফটিকছড়িতে জঙ্গী বিরোধি সমাবেশে হামলার মাধ্যমে। তাই অনতিবিলম্বে চিহ্নিত এসব কওমী পন্থী এবং জঙ্গীদের মদদদাতাদের আইনের আওতায় আনার দাবি জানান।

 

একই সাথে বক্তারা সম্প্রতি মন্ত্রী পরিষদে পার্বত্য চট্টগ্রাম ভুমি বিরোধ নিম্পত্তি কমিশন আইনের যে সংশোধনী গেজেট আকারে প্রকাশ করেছে তা শীঘ্রই বাতিলেরও দাবি জানান। কারণ এই আইন কার্যকর হলে পার্বত্যাঞ্চলের সংখ্যাগরিষ্ট বাঙালীরা ভুমিহীন হয়ে পড়বে। এই আইন বাতিল করে পাহাড়ি-বাঙালীর সাংবিধানিক সম অধিকার নিশ্চিত করারও দাবি জানান বক্তারা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ