• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    
 
ads

মুক্তিযোদ্ধা ও সাংবাদিক সেলিম আহম্মদ চৌধুরী আর নেই

বিশেষ রিপোর্টার,বান্দরবান : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Aug 2016   Thursday

মুক্তিযোদ্ধা ও জেলার সিনিয়র সাংবাদিক সেলিম আহম্মদ চৌধুরী আর নেই। বৃহস্পতিবার ভোর চারটার দিকে তার নিজ বাড়ি সাতকানিয়া উপজেলা ছদেহা ইউনিয়নে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

 

তিনি দীর্ঘ দিন ধরে ক্যান্সার রোগে ভুগছিলেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬৮বৎসর। তিনি নয় মেয়ে, পাঁচ পুত্র সন্তান, স্ত্রী, জামাতা, নাতি-নাতনি ও গুণগ্রাহী রেখে গেছেন।  তার মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপিসহ সাংবাদিক সমাজ ও বিশিষ্টজনরা গভীর শোক প্রকাশ করেছেন। 

 

এদিকে, বৃহস্পতিবার সাতকানিয়া উপজেলা ছদেহা ইউনিয়নে সেলিম আহম্মদ চৌধুরী পারিবারিক কবরস্থানে  সাংবাদিক দাফন করা হয়। দাফনের আগে দুপুর আড়াইটার দিকে তার জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, সাতকানিয়া ইউনিটের সাবেক কমান্ডার ও সাংবাদিক আব্দুল হাকিম, বান্দরবান জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক মৈত্রীর সম্পাদক অধ্যাপক ওসমান গণি, প্রেস ক্লাব ও জেলা প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ইউনিট কমান্ডার সুবেদার আবুল কাশেমসহ জেলার মুক্তিযোদ্ধগণ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: আব্দুল কুদ্দুস, সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: উল্লাহ, সাতকানিয়া উপজেলা ইউনিট কমান্ডার আবু তাহেরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


জানাজা অনুষ্ঠিত হওয়ার আগে মুক্তিযোদ্ধা ও সাংবাদিক সেলিম আহম্মদ চৌধুরীকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা জানানো হয়। জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা পতাকা দিয়ে তার কফিন ঢেকে দেওয়া হয়। সাংবাদিক, মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান ব্যানারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সম্মান জানানো হলেও এ সময় সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উপস্থিত ছিলেন না। এমনকি ভিউগল বাঁজিয়ে শ্রদ্ধা না জানানোয় ক্ষোভ প্রকাশ করেছেন মুক্তিযোদ্ধারা ও সাংবাদিকরা।

 

এদিকে, মুক্তিযোদ্ধা ও সাংবাদিক সেলিম আহম্মদ চৌধুরীর মৃত্যুতে সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে আসে। সেলিম আহম্মদ চৌধুরী চট্টগ্রাম অঞ্চলে পাক হানাদার বাহিনীদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। স্বাধীনতার কয়েক বছর পরে তিনি বান্দরবান জেলায় চলে আসেন। এরপর তিনি সাংবাদিকতার সঙ্গে জড়িয়ে পড়েন। তার সাংবাদিকতার কর্মজীবনে রাঙামাটি জেলা থেকে প্রকাশিত দৈনিক গিরিদর্পণ পত্রিকার সঙ্গে যুক্ত হন। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ