• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

পার্বত্য ভূমি কমিশন আইন বাতিলের দাবিতে রাঙামাটি বাঙ্গালী ছাত্র পরিষদের বিক্ষোভ-সমাবেশ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Aug 2016   Thursday

পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের সংশোধিত আইন বাতিলের দাবিতে বৃহস্পতিবার রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ করেছে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ।

 

জেলা প্রশাসন কার্যায়ল চত্বরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাঙ্গালী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ সাব্বির আহম্মেদ। বাঙালী ছাত্র পরিষদের জেলা শাখার  সভাপতি মোঃ ইব্রাহিমের সভাপতিত্বে অন্যান্যর মধ্যো বক্তব্য রাখেন, বাঙ্গালী ছাত্র পরিষদের সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম, জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ ইউছুপ, সরোয়ার প্রমুখ।

 

এর আগে একটি বিক্ষোভ-মিছিল শহরের কাঠাঁলতলীস্থ বাঙ্গালী ছাত্র পরিষদের কার্যালয় থেকে শুরু হয়ে জেলা প্রশাসনের কার্যালয় চত্বরে গিয়ে  শেষ হয়।

 

সমাবেশে বক্তারা বলেন, পার্বত্য ভূমি কমিশন আইন পাশ করে পার্বত্য এলাকা থেকে বাঙ্গালীদের বিতাড়িত করার জন্য সরকার একটি মরণাস্ত্র তুলে দিয়েছে। এই আইনের কারনেই পার্বত্য চট্টগ্রামে বসবাসরত কয়েক লাখ বাঙ্গালী পরিবার তাদের নিজস্ব ভূমি হারাবে।

 

বক্তারা অবিলম্বে পার্বত্য ভূমি কমিশন সংশোধনী আইন ২০১৬ বাতিলের দাবি জানান। অন্যথায়  কঠোর থেকে কঠোর আন্দোলনের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামকে অচল করার হুমকি  দেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ