• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

রাঙামাটিতে একটি পাহাড় একটি খামারের প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Aug 2016   Wednesday

বুধবার রাঙামাটিতে একটি পাহাড় একটি খামার কর্মসূচীর উপকারভোগী কৃষক-কৃষাণীদের দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচী শুরু হয়েছে। 

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে কৃষি প্রশিক্ষণ কক্ষে উদ্ধোধক ও প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। এ সময় রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রমনী কান্তি চাকমা, অতিরিক্ত উপ-পিরচালক তপন কুমার পাল ও কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা কৃষ্ণ প্রসাদ মল্লিক উপস্থিত ছিলেন।


প্রশিক্ষণে প্রকল্প কর্তৃক নির্ধারণ করা রাঙামাটি সদর উপজেলার বিলাইছড়ি পাড়ার প্রশিক্ষনার্থীরা অংগ্রহণ করে। পরে অতিথিরা উপস্থিত প্রশিক্ষনার্থীদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করেন।


উদ্ধোধনকালে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, এটি একটি পাইলট প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে পাহাড়ে কৃষি, মৎস্য ও গবাদী পশু চাষ করে উন্নয়ন করা গেলে এ প্রকল্প দীর্ঘ মেয়াদী হবে। আপনাদের সফলতার উপরেই নির্ধারণ করবে আগামীতে এই প্রকল্প দীর্ঘ মেয়াদী হবে কি হবেনা। তাই এই প্রকল্পের মাধ্যমে পাহাড়ের পতিত জমি ও পুকুরগুলোকে যথাযথভাবে কাজে লাগিয়ে কৃষকরা নিজেদের ভাগ্যের পরিবর্তন করতে পারবে।


তিনি আরো বলেন, কৃষি উন্নয়নে বর্তমান সরকার বদ্ধপরিকর। কারণ এই সরকার কৃষি বান্ধব সরকার। কৃষি ঋণ প্রদান, ডিজেল, সার ও বিভিন্ন কৃষিপন্যে ভুতর্কী প্রদান করছে কৃষি উন্নয়নে। তিনি বলেন, সরকারী বা বেসরকারী চাকুরির দিকে তাকিয়ে না থেকে নিজেদের জমি ও পুকুরগুলোতে উন্নত ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে চাষাবাদ করলে অন্য বেকার যুবকদের জন্যও কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব।

 

তিনি বলেন, বর্তমানে অন্যান্য জেলার ন্যয় পার্বত্যঅঞ্চলেও ভালো মানের ফল ফলাদি উৎপাদিত হচ্ছে। যা নিজ জেলার পুষ্টি চাহিদা মিটিয়ে অন্য জেলায়ও একটি ফরমালিন বিহীন ব্র্যান্ড হিসেবে পরিচিতি লাভ করেছে। নিজের অভিজ্ঞতা ও সরকারের সুযোগ সুবিধাগুলোকে কাজে লাগিয়ে আত্ননির্ভরশীল হওয়ারও আহ্বান জানান তিনি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ