• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    
 
ads

রাঙামাটিতে অনগ্রসর ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Aug 2016   Sunday

রোববার রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড থেকে তিন পার্বত্যজেলার  অনগ্রসর ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। 

 

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সন্মেলন কক্ষে আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা, এনডিসি।  পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের  ভাইস-চেয়ারম্যান (যুগ্ম সচিব)  তরুণ কান্তি ঘোষের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব  (উন্নয়ন) মো: কামাল উদ্দিন তালুকদার। উপস্থিত ছিলেন বোর্ডের সদস্য-অর্থ (যুগ্ম সচিব) শাহীনুল ইসলাম। স্বাগত বক্তব্য প্রদান করেন বোর্ডের সদস্য-পরিকল্পনা (উপ সচিব)  মোহাম্মদ নুরুল আলম চৌধুরী। এ সময় বোর্ডের সার্বক্ষণিক সদস্যসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে থেকে বক্তব্যেদেন সুমন সাহা ও আব্দুল্লাহ আল মাসুদ।

 

প্রধান বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের শিক্ষাবৃত্তির বরাদ্দ বাড়িয়ে সামনে থেকে ১ কোটি টাকা করা হবে বলে জানিয়ে বলেন, পার্বত্য চট্টগ্রাম এলাকার ব্যবসা-বাণিজ্য, শিল্পকারখানা সুযোগ কম তাই শিক্ষা প্রতি বেশি মনোযোগী হতে হবে। তিনি বলেন, আগামীতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের শিক্ষাবৃত্তি প্রাপ্ত মেধাবী, অনগ্রসর ও অসচছল ছাত্রছাত্রীর সংখ্যা আরো বৃদ্ধি করা হবে।  ডিজিটাল বাংলাদেশ গড়া প্রত্যয়কে সামনে রেখে ২০১৬-১৭ অর্থ বছর থেকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বৃত্তি আবেদন ফরম সম্পূর্ণ অনলাইনে পূরণ  করার প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে।

 

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড প্রতিষ্ঠালগ্ন থেকে তিন পার্বত্য জেলার অনগ্রসর, অসচ্ছল ও মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করে আসছে। ১৯৯২ সাল থেকে বেশ কয়েক বছর শিক্ষাবৃত্তি প্রদান করা সম্ভব না হলেও ২০০০ সাল পরবর্তী সময় থেকে আবারও শিক্ষাবৃত্তি প্রদানের ধারাবাহিকতা ফিরে আসে।

 

গেল ২০১৪-১৫ অর্থ বছরের ৫০ লক্ষ টাকায় তিন পার্বত্য জেলার ১ হাজার ৬৮ জন অনগ্রসর, মেধাবী ও অসচ্ছল ছাত্র-ছাত্রীদেরকে শিক্ষাবৃত্তি প্রদান এবং ২০১৫-১৬ অর্থ বছরের ৬০ লক্ষ টাকায় তিন পার্বত্য জেলার মোট ১ হাজার ২৮১ জন ছাত্র-ছাত্রীকে বৃত্তি প্রদানের জন্য নির্বাচিত করা হয়েছে। এর মধ্যে  তিন জেলার কলেজ পর্যায়ে ২০৫ জন এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের ২২২ জনসহ মোট ৪২৭ জন ছাত্র-ছাত্রী শিক্ষাবৃত্তি  হিসেবে ৪ হাজার টাকা ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদেরকে ৫ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ