• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

রাঙামাটিতে দিনব্যাপী অনুর্ধ্ব-১২ ক্রিকেট উৎসব

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Jul 2016   Friday

শুক্রবার রাঙামাটিতে অনুর্ধ্ব-১২ ক্রিকেট উৎসব অনুষ্ঠিত হয়েছে। নতুন প্রজন্মকে ক্রিকেটে সক্রিয় করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-এর উদ্যোগে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সহায়তায় দেশব্যাপী এ অনূর্ধ্ব-১২ ক্রিকেট উৎসবের আয়োজন।

 

রাঙামাটি মারী স্টেডিয়ামে ক্রিকেট উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ সামশুল আরেফিন। জেলা ক্রীড়া সংস্থার সহ সাধারন সম্পাদক  আবু সাদাৎ মোঃ সায়েম এর সভাপতিত্বে জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি সুনীল কান্তি দে, সাধারন সম্পাদক বরুন দেওয়ান, যুগ্ম সাধারন সম্পাদক কিংশুক চাকমা, জেলা ক্রীড়া অফিসার স্বপন কিশোর চাকমা, জেলা আম্পায়ার্স এসোসিয়েশন সাধারন সম্পাদক মোঃ হান্নানসহ জেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

দিনব্যাপী এ ক্রিকেট উৎসবে চার দলে ৩২জন ক্ষুদে ক্রিকেটার অংশ নেয়। জাতীয় দলের সাবেক চার অধিনায়ক আকরাম খান, আমিনুল ইসলাম বুলবুল, মিজহাজুল আবেদিন নান্ন ও হাবিবুল বাশার সুমন এর নামকরণে চারটি দল গঠিত হয়।

 

প্রতিযোগিতার ফাইনালে হাবিবুল বাশার সুমন একাদশকে হারিয়ে আকরাম খান একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং এ দিনের সেরা হওয়ার গৌরব অর্জন করেন যথাক্রমে নির্মলেন্দু চাকমা, সাকিব হোসেন ও স্বাধীন বিশ্বাস।

 

পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি সুনীল কান্তি দে ক্ষুদে ক্রিকেটারদের মাঝে সার্টিফিকেট ও পুরষ্কার বিতরন করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ