• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষপূর্তি উদযাপিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Jul 2016   Friday

শুক্রবার রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) প্রথম বর্ষপূর্তি  উদযাপিত হয়েছে।

 

রবিপ্রবির ভেদভেদীস্থ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যালয় মিলনায়তনে বর্ষপুতি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাবিপ্রবির ভিসি প্রফেসর ড.প্রদানেন্দু বিকাশ চাকমা। এসময়  বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্সের বিভাগীয় প্রধান জুয়েল সিকদার, প্রভাষক দিমান শরমা, লেকচারেল সুর্চনা আক্তারসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাবৃন্দ ও প্রথম ব্যাসের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রাবিপ্রবির ভিসি প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা প্রথম বর্ষপূর্তির কেক কাটেন।

 

অনুষ্ঠানে প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, গত বছর এই দিনে স্বপ্নের বিশ্ববিদ্যালয়’র যাত্রা শুরু করে। আশা করবো এই বিশ্ববিদ্যালয়ের যাত্রা র্দীঘ ও সুন্দর হবে।

 

তিনি সকল শিক্ষার্থীকে পড়ালেখায় মনযোগ দেওয়ার আহ্বান জানিয়ে আরো বলেন, এই বিশ্ববিদ্যালয়ের মান রাখতে কাজ করতে হবে সকল শিক্ষার্থীকে। বিশেষ করে প্রথম ব্যাচের শিক্ষার্থীদের দায়িত্ব বেশি। তাই তিনি শিক্ষার্থীদের পড়ালেখা করে নিজের জীবনকে সুন্দর ও বিশ্ববিদ্যালয়ের সম্মান অক্ষুন্ন রাখাসহ দেশের জন্য কাজ করার আহ্বান জানান।

 

উল্লেখ্য, ২০১৫ সালের ১৫ জুলাই এ দিনে যাত্রা শুরু করে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তবে বিশ্ববিদ্যালয় স্থাপনের শুরু  থেকে স্থানীয় রাজনৈতিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিসহ অন্যান্য সহযোগী সংগঠনের পক্ষ  থেকে পার্বত্য চুক্তি যথাযথ বাস্তবায়িত না হওয়া পর্ষন্ত রাঙামাটিতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদালয়ের সকল কার্যক্রম স্থগিতের দাবী জানিয়ে আসছিল।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ