• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Request for Quotation (RFQ)                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    
 
ads

কাউখালীতে কাইগ পাইং প্রি-স্কুল ও রির্সোস সেন্টারের উদ্বোধন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 May 2016   Wednesday

কাউখালীতে সেভ দ্যা চিলড্রেন এর আর্থিক সহায়তায় আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র এর উদ্যোগে কাউখালী উপজেলায় শিশুর ক্ষমতায়ন প্রকল্পের অধীনে বড়ডলু গ্রামে কাইগ পাইং প্রি-স্কুল ও রির্সোস সেন্টার উদ্বোধন করা হয়েছে।

 

বড়ডলু গ্রামে কাইগ পাইং প্রি-স্কুল ও রির্সোস সেন্টার উদ্বোধন করেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মিজ আফিয়া আক্তার। এসময় উপস্থিত ছিলেন সেভ দ্যা চিলড্রেন এর প্রকল্প ব্যবস্থাপক মিনাকী চাকমা, আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র এর কমর্সূচী পরিচালক কক্সি তালুকদার, শিশুর ক্ষমতায়ন প্রকল্পের সমন্বয়কারী  সুখেশ্বর চাকমা, উপজেলা প্রকল্প কমর্কতা অং সুই হ্লা মারমা, স্থানীয় কারবারী চিং থোয়াই প্রু এবং কাউখালী প্রেস ক্লাবের সহ-সভাপতি ওমর ফারুক। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় শিক্ষা অনুরাগী ব্যক্তি রুই চা্ উ। অনুষ্ঠান পরিচালনা করেন ফিল্ড অফিসার অং প্রো মারমা এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সিএমসির সভাপতি অং চিং মারমা।

 

উদ্বোধনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আক্তার বলেন, শিক্ষা ও উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত হওয়ার জন্য মারমা শিশুদের বাংলা ভাষা রপ্ত করতে হবে। আশিকা ও সেভ দ্য চিলড্রেন এর উদ্যোগে স্থাপিত এই কেন্দ্র মারমা শিশুদের মূলধারায় প্রবেশের পথ সহজ করবে আশাকরি। তিনি আরো বলেন, গঠিত ৯ সদস্য বিশিষ্ট সিএমসি কমিটি সহ এলাকাবাসীর-ই দায়িত্ব এ সেন্টারকে সঠিক ভাবে পরিচালনা করা এবং তা টিকিয়ে রাখা। এ ক্ষেত্রে তার পক্ষ থেকে সকল ধরনের সহযোগীতা অব্যআহত রাখার আশ্বাস দেন তিনি।

 

উল্লেখ্য, সেভ দ্য চিলড্রেন আর্থিক ও কারিগরি সহযোগিতা বেসরকারি উন্নয়ন সংস্থা আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র রা্ঙ্গামাটি সদর উপজেলা ও কাউখালী উপজেলা ১৭ ডিসেম্বর ২০১৪ সালে প্রকল্প কার্যক্রম শুরু করে। ২০১৫ সাল থেকে রাঙামাটি সদর উপজেলা চাকমা ভাষায় ৫টি এবং কাউখালী উপজেলা মারমা ভাষা ৫টি মোট ১০টি মাতৃভাষা ভিত্তি প্রাক-প্রাথমিক শিক্ষা কেন্দ্র চালু করে। পাশাপাশি পার্শ্ববর্তী সরকারী বিদ্যালয়ের ১ম ও ২য় শ্রেণীর আদিবাসী শিক্ষাথীদের গুণগত শিক্ষা নিশ্চিত করার জন্য বিদ্যালয়ের পাঠ শেষে রাঙামাটি সদর উপজেলায় ৩টি পাঠদান কেন্দ্র এবং কাউখালী উপজেলায় ৭টি পাঠদান মোট ১০টি পাঠদান কেন্দ্র চালু করে।

 

২০১৬সালে কাউখালী উপজেলায় কাযক্রম সম্প্রসারণের আরো ৫টি কেন্দ্র চালুর উদ্দ্যোগ গ্রহণ করে।  চাকমা শিশুদের জন্য ২টি ও  মারমা শিশুদের জন্য ৩টি মোট ৫টি কেন্দ্র চালু কর হয়। এ সব কেন্দ্রসমূহ প্রাক-প্রাথমিক শিক্ষা কেন্দ্র, ১ম ও ২য় শ্রেণীর শিক্ষাথীদের বৈকালিক পাঠদান কেন্দ্র এবং রির্সোস সেন্টার হিসেবেও ব্যবহৃত হবে।

-হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ