• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

চন্দ্রঘোনায় ইউপি নির্বাচন স্থগিত

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 May 2016   Friday

সীমানা বিরোধকে কেন্দ্র করে হাইকোর্টে দায়েরকৃত এক রীট পিটিশনের কারনে কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা ইউনিয়নে আগামী ৪ জুন অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে।

 

এদিকে, স্থগিতের প্রতিবাদে ইউনিয়ন আ’লীগ ও নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে শনিবার  উপজেলা চত্বরে এক প্রতিবাদ সমাবেশের ডাক  দিয়েছে।

 

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানাগেছে, রাঙামাটি জেলাধীন কাপ্তাই উপজেলার অর্ন্তগত ১নং চন্দ্রঘোনা ও চট্টগ্রাম জেলাধীন রাঙ্গুনীয়া উপজেলার অর্ন্তগত হোসনাবাদ ইউনিয়নের সীমানা নির্ধারণ সংক্রান্ত বিষয়ে হাইকোর্টে একটি রীট পিটিশন নং-৫৫৪৬/১৬ তারিখ ১০/০৫/২০১৬ দায়ের করেন বাদী বীর সিং চাকমা, পিতা গেন্দিয়া চাকমা। রীট পিটিশনের আলোকে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসাইন ও একে,এম সাইদুল হক এর বেঞ্চ চন্দ্রঘোনা ইউনিয়নে ৩ মাসের জন্য নির্বাচন স্থগিত সহ ৩ সপ্তাহের মধ্যে এর কারণ ব্যাখ্যা করার জন্য নির্দেশ দেন। পিটিশনে বিবাদী করা হয়েছে স্থানীয় সরকার মন্ত্রনালয়ের সচিব, সিইসি, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, রাঙামাটি জেলা প্রশাসক, জেলা নির্বাচন কর্মকর্তা, চট্টগ্রাম ও রাঙামাটিসহ নির্বাচন সংশ্লিষ্টদের।

 

এদিকে, গেল ১৭ মে রীট পিটিশনের কপি উপজেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা ইউএনও’র অফিসে আসলেও নির্বাচনী সকল কার্যক্রম চলতে থাকে।  বৃহস্পতিবার প্রত্যাহারের দিন রাতে ৯ টা পর্যন্ত নির্বাচন স্থগিতের কোন খবর পাওয়া যায়নি। কিন্তু বৃহস্পতিবার রাত ১০ টার পরেই ওই ইউনিয়নে নির্বাচন স্থগিতের সত্যতা পাওয়া যায়।

 

উপজেলা নির্বাচন কর্মকর্তা উৎপল বড়ুয়া জানান, মামলা সংক্রান্ত কারনে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই চন্দ্রঘোনা ইউনিয়নের নির্বাচন স্থগিত করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ