• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    
 
ads

পানছড়িতে নদী ভাংগন রোধে বিজিবি’র স্বেচ্ছাশ্রম

নতুন ধন চাকমা, পানছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 May 2016   Wednesday

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার পানছড়ি ইউনিয়নের কলাবাগান-হাসাননগর সড়কের ভাংগন রোধ বিবেকের তাড়নায় কাজ করছে ২০ বিজিবি। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপজেলা পরিষদে অনেকবার আবেদনের পরও কোনো ধরনের সড়কের ভাংগন রোধ না করায় বিবেকের তাড়নায় সড়কের নদী ভাংগন রোধে ব্যবস্থা নিয়েছেন পানছড়ি উপজেলার ২০ বিজিবি।

 

বুধবার সকালের দিকে সরেজমিনে গিয়ে দেখা গেছে প্রচন্ড রোদের মধ্যে অর্ধ-শতাধিক বিজিবি সৈনিক হাসি-খুঁশিতে কাজ করছেন। তারা জানান এলাকাবাসীর উন্নয়নের জন্য কাজ করছি। এতে এলাকার হাজার হাজার মানুষ উপকৃত হবে।

 

খোকন মিয়া, মোহাম্মদ কবির জানান, ১০দিন ধরে  তারা স্বেচ্ছায় কাজ করছেন। ভাঙ্গন রোধের কাজ শেষ করতে আরো ১৫-২০ দিন সময় লাগতে পারে।

 

হাসান নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পরিমল চাকমা জানান,পানছড়ি কলাবাগান-হাসান নগর সড়কে নদী ভাঙ্গন রোধ করার জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যান, উপজেলা পরিষদে অনেকবার আবেদন করেছেন এলাকাবাসী। কোনো ফল পাননি এলাকাবাসী। অবশেষে তারা ২০ বিজিবি’র কাছে সড়কের ভাঙ্গন রোধের জন্য আবেদন করেন। ২০ বিজিবির অধিনায়নের একান্ত আগ্রহের কারনে বিজিবি সড়কের নদী ভাঙ্গন রোধ ব্যবস্থা নিয়েছে। এ জন্য বিজিবি;র কাছে কৃতজ্ঞ এলাকাবাসী।

 

২০ বিজিবি অধিনায়ক লে.কর্ণেল আহসান আজিজ বলেন, বিবেকের তাড়নায় বিজিবি কাজ করছে। এ সড়ক দিয়ে হাজার হাজার মানুষ আসা-যাওয়া করে। নদী ভাঙ্গনে এ সড়ক বিলীন হয়ে গেলে এলাকাবাসী পানছড়ি উপজেলা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়বে। এলাকাবাসীর আবেদনে প্রেক্ষিতে এ কাজের উদ্যোগ নেয়া হয়েছে।

 

তিনি আরো জানান, গত ১০দিন ধরে বিজিবি’র সৈনিকরা স্বেচ্ছায় কাজ করছে।এলাকাবাসীর স্বার্থে কাজ করতে পেরে তারা খুশি। এ পর্ষন্ত ৫০০টি বালুর বস্তা আর দেড় সশতাধিক বল্ডি দেওয়া হবে। এ কাজ শেষ হতে আরো ১৫-২০ দিন সময় লাগতে পারে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ