• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    
 
ads

লামায় হর্টিকালচার সেন্টারের সীমানা প্রাচীর নির্মানের অর্থ গোপচি টেন্ডারের মাধ্যমে খরচের অপচেষ্টার অভিযোগ

Published: 27 Apr 2016   Wednesday

বান্দরবান পার্বত্য জেলার আজিজনগর হর্টিকালচার সেন্টারে সরকারী ক্রয় নীতিমালা লংঘন করে “বছর ব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের” অর্থ ব্যয় করার অভিযোগ উঠেছে।

 

পিপিআর ২০০৮ (সংশোধিত-২০১০) লংঘন করে সীমানা প্রচীর নির্মানের জন্য গোপনে টেন্ডার কার্যক্রমের চেষ্টা করা হয়। গত ১৯ এপ্রিল বিষয়টি জানাজানি হয়ে গেলে অবৈধ টেন্ডার কার্যক্রম স্থগিত করা হয়েছে মর্মে লামা উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা নুরে আলম জানিয়েছেন।


একাধিক সূত্রে জানা যায়, লামার আজিজ নগর হর্টিকালচার সেন্টারে বছর ব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের আওতায় সীমানা প্রাচীর নির্মানের জন্য ৫ লক্ষ টাকা বরাদ্দ প্রদান করা হয়। প্রকল্প পরিচালক মেহেদী মাসুদ ২০১৫ সালের ৩০ ডিসেম্বর তার কার্যালয় থেকে স্মারক নং-১২,০১,০০০০,০০০৩৬,০২,১৫-৭০২ মুলে জিও জারি করেন। চলতি অর্থ বছরের ৩০ জুলায়ের মধ্যে বরাদ্দকৃত অর্থ পিপিআর ২০০৮ (সংশোধিত -২০১০) অনুসরণ পূর্বক ব্যয় নির্বাহ করার জন্য প্রকল্প পরিচালকের দপ্তর থেকে নির্দেশনা দেয়া হয়েছে। এলজিইডি’র লামা উপজেলা প্রকৌশলী কার্যালয়ের মাধ্যমে সীমানা প্রাচীরের প্রাক্কলন প্রস্থুত করা হয়েছে।


অভিযোগ উঠেছে হার্টিকালচার সেন্টারে কর্মরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ সালাউদ্দিন সু-কৌশলে গোপচি কার্যক্রমের মাধ্যমে বরাদ্দকৃত অর্থ ব্যয় করার অপচেষ্টা করেছেন। তবে তার সাথে বার বার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভি করেননি।


উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ নুরে আলম জানান, দরপত্রের নিয়ম নীতিকে সম্পন্ন রূপে উপেক্ষা করে অত্যন্ত গোপনে গোপচি প্রক্রিয়ার মাধ্যমে দরপত্র দাখিলের জন্য গত ১৯ এপ্রিল নির্ধারণ করা হয়। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে নিয়ম নীতির পরিপন্থী বিধায় দরপত্রের বিতর্কিত এ কার্যক্রম স্থগিত করা হয়েছে।


এলজিইডি’র উপজেলা প্রকৌশলী অফিসের দরপত্র বিশেষজ্ঞ উপ-সহকারী প্রকৌশলী মোঃ জাকির হোসেন জানিয়েছেন, দরপত্রের ক্ষেত্রে একটি স্থানীয় ও একটি জাতীয় পত্রিকায় দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে। দরপত্র দাখিলের কমপক্ষে ১৪ দিন পূর্বে পত্রিকায় দরপত্র নোটিশ প্রকাশ করতে হবে।


লামা উপজেলা নির্বাহী অফিসার খালেদ মাহমুদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আজিজনগর হর্টিকালচার সেন্টারের সীমানা প্রাচীর তৈরীর এবং দরপত্র আহবানের বিষয়টি তাকে অবহিত করা হয়নি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর,

 

ads
ads
আর্কাইভ