• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটি জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে
রিজেন্সি স্পোটিং ক্লাব চ্যাম্পিয়ন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Apr 2016   Wednesday

রাঙামাটি জেলা পরিষদ অনুর্ধ ১৬ গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে রিজেন্সি স্পোটিং ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনাল খেলায় রিজেন্সি স্পোটিং ক্লাব ২-০ গোলে শাপলা যুব সংঘকে পরাজিত করে শিরোপা লাভ করে।

 

রাঙামাটি চিংহ্লামং মারী স্টেডিয়ামে পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফিরোজা বেগম চিনু।

 

জেলা প্রশাসক ও জেলার ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ সামসুল আরেফিনের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, জেলা পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি সাঈদ তারিকুল হাসান, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের ক্রীড়া বিষয়ক আহ্বায়ক ত্রিদীপ কান্তি দাশ, পরিষদের সদস্য হাজী মোঃ মুছা মাতব্বর, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বরুন বিকাশ দেওয়ান, সাবেক পরিষদ সদস্য সুজিত দেওয়ান জাপান প্রমুখ।


অনুষ্ঠানে প্রধান অতিথি চ্যাম্পিয়ন দলকে নগদ ৩০হাজার ও রানার আপ দলকে ২৫হাজার টাকা প্রাইজ মানি তুলে দেন। টুর্ণামেন্টে রিজেন্সি স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় মনির হোসেন সব্বোর্চ গোলদাতা, ফাইনাল খেলার ম্যান অব দ্যা ম্যাচ হন নিখিল ত্রিপুরা, সেরা খেলোয়াড় হন শেখ রাসেল ক্রীড়া চক্রের তোপেন চাকমা, শাপলা যুব সংঘের জাহাঙ্গীর আলম ও বিলাইছড়ি উপজেলা ক্রীড়া সংস্থা সেরা সুশৃখল দল হিসেবে নগদ ২৫ হাজার টাকার পুরস্কার  দুলে  দেয়া হয়। এছাড়া টুর্ণামেন্টের রেফারীদের জন্য পার্বত্য বিষয়ক মন্ত্রী বীর বাহাদুরের ঘোষিত নগদ ২৫হাজার টাকা বিতরণ প্রদান করা হয়। 


এর আগে ফাইনাল খেলার শুরুতে রিজেন্সি স্পোটিং ক্লাব ও শাপলা যুব সংঘ শুরুতে তীব্র প্রতিদ্বন্ধিতা হয়। খেলার প্রমার্থ শেষ হওয়ার শেষ মূহুর্তে রিজেন্সির ক্লাবের ১০ নম্বর জার্সিধারী নিখিল ত্রিপুরা জয়সূচক গোলটি করেন। বিরতির পর খেলার দ্বিতীয়ার্ধের শাপলা যুব সংঘ গোল পরিশোধের জন্য মরিয়া হয়ে উঠলেও কোন গোল করতে পারেনি। উপরন্ত রিজেন্সি ক্লাবের মনির হোসেন দ্বিতীয়ার্ধের ৩০ মিনিটের মাথায় আরো একটি গোল করে দলকে এগিয়ে নেন। নির্ধারিত সময়ে খেলা শেষ হলে রিজেন্সি ক্লাব ২-০গোলে জয় লাভ করে।

 

উল্লেখ, গত ২এপ্রিল থেকে শুরু হওয়া এ গোল্ডকাপ টুর্ণামেন্টে রাঙামাটির ৮টি ফুটবল ক্লাব অংশ নেয়। 

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর,

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ