• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    
 
ads

রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বিদায় সম্বর্ধনা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Apr 2016   Tuesday

মঙ্গলবার রাঙামাটির রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান বিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

 

রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালহল রুমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণতোষ মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।

 

পরে অতিথিরা রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক স্বপন কান্তি বিশ্বাস, প্রদ্যোৎ কুমার সাহা, দেবাশীষ বড়–য়া, পূরবী তালুকদার ও অফিস সহকারী তপন কান্তি ধর এবং সমীরণ বড়–য়া বিদায়ী শিক্ষক-কর্মচারীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ত্যব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, অবসরপ্রাপ্ত শিক্ষকরা তাদের সারাজীবনের শ্রম এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ব্যয় করেছে শুধুমাত্র শিক্ষার্থীদের মানুষ হিসেবে গড়ে তোলার আশায়। তাদের শিক্ষায় শিক্ষিত হয়ে আজ অনেক শিক্ষার্থী বড় বড় প্রতিষ্ঠানে কর্মকর্তা হিসেবে কাজ করছে। বিদায়ের পরও তাদের সম্মান তারা যেখানেই যাবে পাবে। কারণ তারা সমাজের দেশের সম্মানী ব্যাক্তি। তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদানের সুবিধার্থে পরিষদ হতে ১শত জোড়া স্কুল ব্যঞ্চ প্রদানের প্রতিশ্রুতী ব্যক্ত করেন।

 

বিশেষ অতিথির বক্ত্যবে রাঙামাটি পৌর মেয়র বলেন, আমি আজ গর্বকরে বলতে পারি আমি এই বিদ্যালয়ের  একজন প্রাক্তন ছাত্র। আজ যারা অবসরে যাচ্ছেন তাদের কাছ থেকে সু- শিক্ষা পেয়েছি বলেই আমি আজ এই পর্যায়ে আসতে পেরেছি।

 

তিনি অারো বলেন, বাবা-মার পর আমাদের দ্বিতীয় অভিভাবক হচ্ছেন তারাই। তিনি শিক্ষার্থীদের উদ্দ্যেশে বলেন, স্কুল পর্যায়ে যাতে কোন রকমের রাজনীতি প্রবেশ না করে। এ বিষয়ে সব সময় সর্তক থাকারও পরামর্শ দেন তিনি। সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে এই বিদ্যালয়ের যে সুনাম অক্ষুন্ন রাখতে তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। তিনি পৌরসভা কর্তৃক বিদ্যালয়ে শহীদ নির্মানের প্রতিশ্রুতী দেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ