• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    
 
ads

চাকমা রাজমাতার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Apr 2016   Tuesday

চাকমা সার্কেলের চীফ রাজা দেবাশীষ রায়ের মাতা রাজমাতা আরতি রায়কে মঙ্গলবার শ্রদ্ধা আর ধর্মীয় রীতিনীতির মধ্য দিয়ে চির বিদায় জানালেন রাজ পরিবারের সদস্য, আত্বীয়-স্বজন, শুভকাংখী ও প্রজারা।

 

মঙ্গলবারও প্রিয় রাজমাতাকে শেষ দেখা দেখার জন্য এবং শ্রদ্ধা জানাতে বিভিন্ন পেশা শ্রেনীর লোকজন রাজবাড়ীতে  ভিড় জমান। এসময় রাজবাড়ী প্রাঙ্গনে রাখা রাজমাতার কফিন ফুলে ফুলে ভরে যায়। দুপুর ২টা বাজার একুট পর চাকমা রাজবাড়ী প্রাঙ্গন থেকে রাজমাতার কফিন নিয়ে রাজ বিহারের রওনা দেওয়া হয়। এসময় চাকমা রাজ পুলিশের একটি সুসজ্জিত দল তোলোয়ার উচিয়ে রাজমাতাকে গার্ড অব অনার প্রদর্শন করেন এবং রাজকীয় মর্যাদায় তাঁকে রাজ বিহারের ধর্মশালায় নেওয়া হয়। সেখানে রাজমাতার বিদেহী আত্নার সৎগতি ও শান্তি কামনা করে বৌদ্ধ ভিক্ষুরা ধর্মীয় দেশনা পাঠ এব সংঘদানসহ বিভিন্ন ধর্মীয় রীতিনীতির অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ধর্মীয় অনুষ্ঠান শেষে রাজ বিহারের ধর্মশালা থেকে তাঁর কফিন পারিবারিক শশ্মানে নেওয়া হয়।

 

এর পর কিছু রীতিনীতির অনুষ্ঠানিকতা শেষে প্রথমে চাকমা রাজা ব্যারিষ্টার দেবাশীষ রায়,রাণী য়েন য়েন  এবং পরিবারের সদস্যরা চিতায় আগুন ধরিয়ে দেন। এর পর  অন্ত্যেষ্ঠিক্রিয়া অনুষ্ঠানে অংশ নেয়া গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রজারা রাজমাতার চিতায় আগুন ধরিয়ে দিয়ে চির বিদায় জানান। এ অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে বোমাং সার্কেলের চীফ সাচিং প্রু চৌধুরীসহ চাকমা রাজ পরিবারের  সদস্যবর্গ, আদিবাসী গণ্যমান্য ব্যক্তিবর্গসহ শত শত নারী-পুরুষ সমবেত হন। এসময় প্রিয় রাজমাতার চির বিদায় ক্ষনে অনেকে চোখের জল রাখতে পারেননি। 

 

উল্লেখ্য,গেল সোমমবার ভোর রাত পৌনে চার দিকে ঢাকার স্কয়ার  হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাজমাতা রাণী আরতি রায় পরলোক গমন করেন। মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল ৮১বৎসর। তিনি দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত  রোগে ভূগছিলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ