• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

রাঙামাটি জেলা পরিষদের সদস্য জুরাছড়ি স্বাস্থ্য কমপ্লেক্স পরির্দশনে সাংবাদিকদের বলেন
জুরাছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাসে ২৮ দিন অনুপস্থিত থাকেন

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Apr 2016   Sunday

রোববার রাঙামাটির জুরাছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন  জেলা পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা। এসময় তিনি জুরাছড়ি স্বাস্থ্য কমপ্লেক্স পরির্দশনকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বিপাশ খীসার মাসে ২৮ দিন কর্মস্থলে অনুপস্থিত থাকার তথ্য পান। 

 

জুরাছড়ি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে পরির্দশন শেষে সাংবাদিকদের আলাপকালে তিনি বলেন, একজন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার উপর নির্ভর করে উপজেলাবাসীর সঠিক ও মানগত স্বাস্থ্য সেবা। অথচ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিপাশ খীসা মাসে ২৮ দিন কর্মস্থলে অনুপস্থিত থাকার তথ্য পাওয়া গেছে। কর্তৃপক্ষের কাছে তার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপের গ্রহনের অনুরোধ করা হবে বলে জানান তিনি।

 

তিনি আরো বলেন, পরিদর্শনকালে তার কাছে নাম প্রকাশ অনিচ্ছুক শর্তে স্বাস্থ্য কমপ্লেক্সর কিছু কর্মকর্তা-কর্মচারী অভিযোগ করেছেন ডাঃ বিপাশ খীসা মেডিকেল অফিসার ও কর্মচারীদের সাথে অসৌজন্য মূলক ব্যবহারে কারণে উপজেলাবাসী স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।  চিকিৎসক কিংবা কর্মচারীদের কারণে-অকারণে অসৌজন্য মূলক ব্যবহার, নোটিশ প্রদান, বেতন কর্তন কিংবা বেতন ভাতা সময়িক বন্ধ করে দেওয়ার ফলে  চিকিৎসকরা বিরক্ত হয়ে উপর মহলের সুপারিশ নিয়ে বদলী হতে বাধ্য  হচ্ছেন।

 

স্বাস্থ্য কমপ্লেক্সের অবকাঠমো বিষয়ে এ পরিষদ সদস্য বলেন, জুরাছড়ি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সেটি দীর্ঘ বছর ধরে সংস্কার কিংবা পূর্ন নির্মিত না হওয়ায় সম্প্রতি বড় ধরনের কয়েক দফা ভূমিকম্পে চার পাশের দেয়াল বড় আকারের ফাটল দেখা দিয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সে ভবন দ্রুত পূর্ণ নির্মাণের লক্ষে রাঙামাটি জেলা পরিষদ ও স্বাস্থ্য অধিদপ্তরে জোর সুপারিশ করা হবে।

 

তিনি বলেন, ২০১২ সালে স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যায় উন্নতি করন হলেও  এখনো ১০ শয্যায় রয়েছে। অথচ তৎসময় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কল্যান মন্ত্রনালয়ের নির্মাণ অধিশাখার উপ-সচিব ডাঃ মোঃ সাজেদুল হাসানের স্বাক্ষরিত আদেশ মূলে ফিজিক্যাল ফ্যাসিলিটিজ ডেভেলপমেন্ট ২০১১-১২ ও ২০১২-১৩ অর্থ বছরে ভবন নির্মাণের কথা ছিল। ভবন নির্মাণে বিলম্বের কারণ খুঁেজ দেখা হবে বলে তিনি সাংবাদিকদের জানান।

 

জুরাছড়ি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে পরির্দশনকালে তার সাথে ছিলেন উপজেলা দুনীতি প্রতিরোধ কমিটির সভাপতি তপন কান্তি দে, প্রেষনে নিযুক্ত মেডিকেল অফিসার ডাঃ আবীর দাশ, কমিনিউটি মেডিকেল অফিসার সজিব চাকমাসহ সিনিয়র নার্স ও স্থানীয় সাংবাদিকরা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ