• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে
মুকুল ফৌজকে ২-০গোলে হারিয়ে রিজেন্সী ক্লাব জয়ী

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Apr 2016   Friday

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ জুনিয়র অনুর্ধ-১৬ গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে বৃহস্পতিবার অনুষ্ঠিত খেলায় জেলা মুকুল ফৌজকে ২-০গোলে হারিয়ে রাঙামাটি রিজেন্সী ক্লাব জয়ী হয়েছে।

 

রাঙামাটি চিংহ্লা মং মারি স্টেডিয়ামে খেলার ১ম য়ার্ধে ১মিনিটের মাথায় রিজেন্সী ক্লাবের পক্ষে ১০নং জার্সিধারী নিকেল ত্রিপুরা ১ম গোলটি করে। ১ময়ার্ধে দুই দলের মধ্যে গোল দেওয়ার হাড্ডা হাড্ডি লড়াই হলেও বল আর কারো জালে আটকায়নি। খেলার ২য়ার্ধের শেষ দিকে রিজেন্সী ক্লাবের পক্ষে  ২য় গোলটি করে ৯নং জার্সিধারী জুয়েল চাকমা। গোলের কিছুক্ষণ পরেই রেফারি শেষ হুইসেল বাজিয়ে খেলার সমাপ্তি ঘোষনা করে।

 

খেলায় শ্রেষ্ট খেলোয়াড় হিসেবে রিজেন্সী ক্লাবের ১৭নং জার্সিধারী সমরজিৎ চাকমাকে ক্রেষ্ট প্রদান করা হয়। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য সবির কুমার চাকমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রেষ্ট খেলোয়াড়ের ক্রেষ্টটি সমরজিতের হাতে তুলে দেন। এ সময় জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি সুনীল কান্তি দে ও সাধারণ সম্পাদক বরুন বিকাশ দেওয়ান উপস্থিত ছিলেন। 

 

খেলায় প্রধান রেফারি হিসেবে খেলা পরিচালনা করে নেজাম উদ্দিন, সহকারী রেফারি হিসেবে মোঃ সোহেল ও সুমন চৌধুরী এবং ৪র্থ রেফারি হিসেবে মোঃ হাসমত।

 

এদিকে শুক্রবারের খেলায় লাল সবুজ স্পেটিং ক্লাবকে ট্রাইবেকারে ৩-০ গোলে হারিয়ে ফুরোমন স্পোটিং ক্লাব জয়ী হয়ে সেমী ফাইনালে খেলার সুযোগ করে নেয়।

 

শনিবার ২য় রাউন্ডের খেলায় শাপলা যুব কল্যাণ সংঘ বনাম বিলাইছড়ি উপজেলা ক্রীড়া সংস্থা, রবিবার রংধনু স্পোটিং ক্লাব বনাম রাঙামাটি রিজেন্সী ক্লাব, সোমবার  কলেজ গেইট স্পোটিং ক্লাব বনাম শেখ রাসেল ক্রীড়া চক্র এবং ফুরোমন স্পোটিং ক্লাব বাই পেয়ে সরাসরী সেমী ফাইনালে খেলার সুযোগ করে নেয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ