• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে এফসি লন্ডন ফুটবল ক্লাব ও সোনালী অতীতের প্রীতি ফুটবল ম্যাচ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Feb 2016   Friday

রাঙামাটিতে এফসি লন্ডন ফুটবল ক্লাব ও  সোনালী অতীত খেলোয়াড়দের  মধ্যে শুক্রবার প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

 

রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে চিংহ্লামং মারী স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচে এ সময়  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন, অতিরিক্ত পুলিশ সুপার শহীদ উল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চিত্ত রঞ্জন পাল, রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি সুনীল কান্তি দে, প্রাক্তন পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, পৌর কাউন্সিলর কালায়ন চাকমা প্রমুখ।

 

৯০মিনিটের খেলার প্রথমার্ধে এফসি লন্ডন ফুটবল ক্লাব, রাঙামাটি সোনালী অতীত খেলোয়াড় ও দর্শকদের মাতিয়ে রাখতে রাঙামাটি জেলা প্রশাসক সোনালী অতিতের  পক্ষে ১৩নং জার্সি পড়ে খেলায় অংশ গ্রহণ করেন। সোনালী অতিতের পক্ষে দেশের জাতীয় খেলোয়াড়দের মধ্যে অরুণ চাকমা, বরুণ চাকমা, অতিশ, কিংশুকসহ অনেক খেলোয়াড় অংশ গ্রহণ করেন।

 

খেলার প্রথমার্ধে দুই পক্ষের মাঝে কোন গোল পাওয়া না গেলেও খেলার দ্বিতীয়ার্ধে  এফসি লন্ডন ফুটবল ক্লাবের পক্ষে ১০নং জার্সি পরিহিত তোফাজ্জল ইসলাম প্রথম গোল ও ৯নং পরিহিত জাকির হোসেন খান দ্বিতীয় গোলটি করেন। শেষ পর্যন্ত ৯০মিনিটে রেফারির শেষ হুইসেল বাজিয়ে খেলার সমাপ্তি ঘোষনা করে।

 

প্রধান রেফারি হিসেবে খেলা পরিচালনা করেন মোঃ সোহেল আহম্মেদ এবং সহকারী রেফারি হিসেবে হাসমত আলী ও সুমন চৌধুরী এবং ৪র্থ রেফারি হিসেবে ছিলেন আবুল বাশার চৌধুরী।

 

এর আগে এফসি লন্ডন ফুটবল ক্লাব ও সোনালী অতিতের খেলোয়াড়দের সাথে পরিচিতি ও শুভেচ্ছা বিনিমিয় শেষে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে  এফসি লন্ডন ফুটবল ক্লাবকে একটি শুভেচ্ছা ক্রেষ্ট প্রদান করা হয়। 

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ