• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

খাগড়াছড়িতে মাতৃভাষায় প্রতীকী ক্লাস কর্মসূচি পালন করেছে পিসিপি

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Feb 2016   Saturday

সব জাতিসত্তার মাতৃভাষার মাধ্যমে প্রাথমিক শিক্ষা চালুসহ পিসিপি’র শিক্ষা সংক্রান্ত ৫দফা দাবী বাস্তবায়নের দাবিতে শনিবার খাগড়াছড়িতে মাতৃভাষায় প্রতীকি ক্লাস কর্মসূচি পালন করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি)।

 

পাহাড়ি ছাত্র পরিষদ খাগড়াছড়ি সরকারি কলেজ শাখার দপ্তর সম্পাদক সোনামুনি চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, প্রতীকী ক্লাস কর্মসুচি অনুষ্ঠানে খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন সোনায়ন চাকমা।

 

বক্তব্য রাখেন, পিসিপি’র খাগড়াছড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক সুনীল ত্রিপুরা ও সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ মারমা ছাত্র সমাজ এর কলেজ শাখার সাধারণ সম্পাদক মংসাই মারমা প্রমুখ।  অনুষ্ঠান সঞ্চালনা করেন পিসিপি’র কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক নিকাশ চাকমা।

 

সমাবেশ শেষে কলেজ মাঠের জামতলায় শহীদ মিনারের সামনে চাকমা, মারমা ও ত্রিপুরা ভাষায় প্রতীকী ক্লাস শুরু হয়। এতে চাকমা ভাষায় উইলসন চাকমা, মারমা ভাষায় মংসাই মারমা ও ত্রিপুরা ভাষায় সুনীল ত্রিপুরা ক্লাস নেন। ঘন্টাব্যাপী চলা এ প্রতীকী ক্লাসে কলেজের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন। ক্লাস চলাকালে চাকমা, মারমা ও ত্রিপুরা বর্ণমালায় লেখা বিভিন্ন ফেস্টুন প্রদর্শন করা হয়

 

সমাবেশে বক্তারা বলেন, রক্তেরাঙা একুশে ফেব্রুয়ারী মহান ভাষা আন্দোলনের মাসে “ভাষার অধিকার” প্রতিষ্ঠার দাবিতে এখনও আমাদের রাজপথে নামতে হচ্ছে। ভাষা আন্দোলন ৬৪ বছর এবং স্বাধীনতার ৪৪ বছর পরেও আজকের এই যুগে আমাদের মত সংখ্যালঘু জাতিসত্তাসমূহের মাতৃভাষা এখনো স্বীকৃতি পায়নি। অথচ প্রত্যেক জাতি বা জাতিসত্তার শিশুদের নিজ মাতৃভাষায় শিক্ষালাভের অধিকার জাতিসংঘ কর্তৃক স্বীকৃত।

 

মাতৃভাষাকে উপেক্ষা করে বাংলার মাধ্যমে পাঠদানের কারণে পাঠ্য পুস্তকের বিষয়বস্তু পাহাড়ি কোমলমতি শিশুরা বুঝতে অক্ষম হচ্ছে। ফলে অনেক শিশু বিশেষত পিছিয়ে পড়া এলাকা এবং অনগ্রসর জাতিসত্তার শিশুরা সবচেয়ে ঝরে পড়ছে। এসব কারণে পার্বত্য চট্টগ্রামসহ সমতলের ভিন্ন ভিন্ন জাতিসত্তার শিশুদের স্ব-স্ব মাতৃভাষায় প্রাথমিক শিক্ষায় পাঠদান অত্যন্ত জরুরী।

 

বক্তারা সব জাতিসত্তার মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা চালুসহ শিক্ষা সংক্রান্ত ৫দফা দ্রুত বাস্তবায়নের জোর দাবি জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ