• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Request for Quotation (RFQ)                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    
 
ads

রাঙামাটির শাহ্ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া উৎসব ও পুরস্কার বিতরনী
শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলার প্রতিও মনোযোগি হতে হবে- বৃষকেতু চাকমা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Feb 2016   Thursday

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা বলেছেন, শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলার প্রতিও মনোযোগি হতে হবে। খেলাধুলা মন ও শরীরকে সুস্থ রাখে এবং নেশা থেকে দূরে রাখে।

 

তিনি আরও বলেন, উন্নয়ন কর্মকান্ডের পাশাপাশি আমাদের দেশ এখন খেলাধুলায়ও বিশ্বের কাছে অনেক সুনাম ও পরিচিতি অর্জন করেছে। আমাদের এ অর্জন ও সুনাম অক্ষুন্ন রাখতে হবে। তিনি শিক্ষকদের পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় নিয়মিত চর্চা পরিচালিত রাখারও আহ্বান জানান। 

 

বৃহস্পতিবার  রাঙামাটির  শাহ্ বহুমুখি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া উৎসব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ত্যবে  তিনি এসব কথা বলেন। 

 

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি  ও হাজী মোঃ মুছা মাতব্বর-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্যে রাখেন জেলা পরিষদ সদস্য অমিত চাকমা রাজু, জেলা ক্রীড়া কর্মকর্তা স্বপন কিশোর চাকমা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুজিবুর রহমান ও ৩নং ওয়ার্ড পৌর কাউন্সিলর পুলক দে।  অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের ৪৫টি ইভেন্টে অংশ নেওয়া বিজয়ীদের মাঝে  অতিথিরা পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন অতিথিরা।

 

পরিষদ চেয়ারম্যান বলেন, আজকের শিক্ষিত জনগোষ্ঠিই আমাদের আগামী দিনে দেশের সম্পদ আর এই শিক্ষিত জনসম্পদ গড়ে তুলতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষার উন্নয়নে বর্তমান সরকার বছরের প্রথম দিনেই বিনামূল্যে বই বিতরণ, শিক্ষা বৃত্তি প্রদান, দূর্গম এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান নির্মান’সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে।

 

তিনি বলেন, এ প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষা এবং খেলাধুলায় অনেক ঐতিহ্য রয়েছে। এই বিদ্যালয় থেকে অনেক শিক্ষার্থীই আজ বড় বড় প্রতিষ্ঠানের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও জাতীয় খেলোয়াড় হিসেবে রয়েছে।

 

আগামীতেও প্রতিষ্ঠানটির সুনাম অক্ষুন্ন রাখতে উপস্থিত শিক্ষার্থীদের প্রতি চেয়ারম্যান আহ্বান জানান। পরে তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখা পড়ার উন্নয়নে পরিষদ হতে ৫০জোড়া ব্যঞ্চ প্রদানের প্রতিশ্র“তি ব্যক্ত করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ