• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Request for Quotation (RFQ)                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    
 
ads

কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

কাউখালী প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Feb 2016   Monday

সোমবার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে জিপিএ-৫ প্রাপ্ত ৪১ শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে ।

 

উপজেলা পরিষদ মিলনায়তনে প্রাথমিক শিক্ষা অফিস কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনার সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌচামং চৌধুরী।

 

কাউখালী উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ অতিথি ছিলেন  উপজো পরিষদের ভাইস চেয়ারম্যান মংসুইউ চৌধুরী, এ্যানি চাকমা। বক্তব্য রাখেন সংরক্ষিত নারী সদস্য নিংবাইউ মারমা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পরিনয় চাকমা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হক, বিআরডিবি কর্মকর্তা অলি উল্লাহ খান, কাউখালী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উসিচিং মারমা প্রমুখ।

 

সভা শেষে ২০১৫ সালে অনুষ্ঠিত উপজেলার ৬৩ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত ৪১ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সভায় অস্বচ্ছল কৃত শিক্ষার্থীদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দেন উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আখতার।

 

সভায় বক্তারা বলেন, শুধু প্রাইভেট নয় শ্রেণী পাঠদানে মনোযোগী হতে হবে শিক্ষকদের। শিক্ষার্থীদের মেধাবী হিসাবে গড়ে তুলতে হলে অভিভাবকদের সচেতনতা বাড়াতে হবে। তবেই জাতি সমৃদ্ধ সুনাগরিক তৈরী করতে পারবে। বক্তারা বলেন, শিক্ষার বুনিয়াদই হলো প্রাথমিক শিক্ষা। শিক্ষার্থীদের প্রতিযোগী মানসিকতায় গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের ভূমিকা বাড়াতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ