• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    
 
ads

বান্দরবানে নতুন মেয়রের দায়িত্ব গ্রহন

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Feb 2016   Tuesday

মঙ্গলবার  বান্দরবান পৌরসভার  নতুন মেয়র মো: ইসলাম বেবীর অনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহন করেছেন।  বিদায়ী মেয়র জাবেদ রেজা অনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব হস্তান্তর করেছেন। এ উপলক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানেরও  আয়োজন করা হয়। 

 

পৌর কার্যালয়ে  অনুষ্ঠানে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর সচিব তৌহিদুর ইসলাম, জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাস, আওয়ামী লীগ নেতা রহিম চৌধুরী, ইউপি চেয়ারম্যান রাংলাই ম্রো। এছাড়া নতুন নির্বাচিত হওয়া পৌর কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলররা। পৌরসভা নির্বাচনে নতুন নির্বাচিত সদস্যদের বরণ করে নিতে পৌরসভায় উপস্থিত হন সদ্য বিদায়ী কাউন্সিলররা।

 

এদিকে, মঙ্গলবার পৌরসভার নতুন নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের বরণ করে নিতে পৌর প্রাঙ্গন আলোকবাতি দিয়ে সাজানো হয়। প্রতিটি গেইটে গেইটে ফুল দিয়ে সাজানো হয়। নতুন মেয়র পৌর গেইটের সামনে পৌছাতেই পৌরসভার কর্মকর্তা, কর্মচারী ও আওয়ামীলীগের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

 

নতুন পৌর মেয়র মো: ইসলাম বেবী পঞ্চম পৌর মেয়র হিসেবে মঙ্গলবার দায়িত্ব বুঝে নেন। তিনি সদ্য পৌর নির্বাচন হওয়া নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করে মেয়র নির্বাচিত হন।

 

পৌর মেয়র মো: ইসলাম বেবী বলেন, তিনি আওয়ামী লীগের প্রতীক নিয়ে নির্বাচন করে জয় লাভ করেছিলেন। তবে তিনি শুধু আওয়ামী লীগের জন্য মেয়র নন, পৌরসভাবাসীর সকল মেয়র। এলাকার উন্নয়নের জন্য জনগণ তাকে ভোট দিয়ে নির্বাচন করেছেন পৌরবাসী।

 

তিনি  পৌরসভার উন্নয়নে যা যা করা দরকার তা সব করে দেওয়ার দায়িত্ব নিয়েছি উল্লেখ করে  জনগণের সেই ইচ্ছা পূরণ করার আশা ব্যক্ত করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

ads
ads
আর্কাইভ