• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Request for Quotation (RFQ)                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    
 
ads

চন্দ্রঘোনায় নৈশ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Jan 2016   Monday

চন্দ্রঘোনায় নৈশ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিরতণী অনুষ্ঠানের রোববার অনুষ্ঠিত হয়। থানাঘাট গার্ড কলোনী যুব সমাজের উদ্যোগে উন্মোক্ত এ ক্রিকেট টুর্ণামেন্ট গত ২০ জানুয়ারী থেকে শুরু হয়।

 

থানা ঘাট গার্ড কলোনী মাঠে রোববার রাতে অনুষ্ঠিত থানাঘাট গার্ড কলোনী যুব সংঘ বনাম দোভাষী বাজার একাদশের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় টস জিতে প্রথমে দোভাষী বাজার একাদশ ব্যাট করতে নেমে ৬ ওভারে ৪৮ বলে ৪৫ রান করে। পরবর্তীতে গার্ড কলোনী যুব সংঘ ৪৬ রানের টার্গেট নিয়ে ব্যাট করে তারা ৪ উইকেট ৪ বল বাকী রেখেই চ্যাম্পিয়ন হয়। ফাইনাল খেলায় ম্যান অব দ্য ম্যাচ হয় গার্ড কলোনী যুব সংঘের মো: আশরাফুল। ম্যান অব দ্য সিরিজ হয় যুব সংঘের মো: জিয়া।

 

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা আ’লীগ সদস্য আখতার হোসেন মিলন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক তানভীর আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবলীগের সহ সভাপতি মাঈনুদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন বাবু, ইউনিয়ন যুবলীগ সহ সভাপতি মিজানুর রহমান, ইউনিয়ন যুবলীগ যুগ্মসম্পাদক হেদায়াতুল্লাহ সুমন। বক্তব্য রাখেন, সাংবাদিক নজরুল ইসলাম লাভলু, ছাত্রলীগ নেতা মফিজুল হক সোহেল, আ’লীগ নেতা আবুল কালাম, আনসার পিসি রফিক উল্লাহ, আয়োজক কমিটির পক্ষে নুরুদ্দিন রেপু, মো: নাছির, মো: ফারুক, এবি টেলিকম তারেক আজিজ প্রমুখ। সভা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ