• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    
 
ads

বরকলে নবীন বরণ এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধণা

বরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Jan 2016   Saturday

 শনিবার বরকল মডেল উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ২৭তম এসএসসি পরীক্ষার্থীদের বিদায় নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধণা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরকল সদর ২২বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ আলাউদ্দিন আল মামুন (পিএসসি)। 

 

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ৩নং আইমাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্যামরতন চাকমার সভাপতিত্বে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত বিন্দু চাকমা, বরকল উপজেলা প্রেস ক্লাবের সভাপতি পুলিন বিহারী চাকমা, শিক্ষক অভিভাবক কমিটির সভাপতি কালিকিংকর চাকমা, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা মোহন চাকমা, সাবেক প্রধান শিক্ষক প্রতিময় চাকমা, বরকল মডেল থানার প্রতিনিধি এসআই জীবন রায় চৌধুরী, সাংবাদিক ইতিময় চাকমা, সাংবাদিক বুদ্ধলিলা চাকমা। এসময় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা,ছাত্র-ছাত্রী,অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।

 

 বক্তারা বিদায়ী ও নবীণ শিক্ষার্থীদের উদ্দেশ্য শিক্ষা মূলক ও উপদেশ মূলক বক্তব্য প্রদান শেষে নবীণ শিক্ষার্থী ও কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট সহ বিভিন্ন পুরষ্কার প্রদান করেন ২২ বিজিবি জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ আলাউদ্দিন আল মামুন। পুরস্কার প্রদান শেষে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ