• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    
 
ads

খাগড়াছড়িতে দুটি পৌর সভায় মেয়র পদে একটিতে আওয়ামীলীগ ও অপরটিতে স্বতন্ত্রপ্রার্থী নির্বাচিত

বিশেষ প্রতিনিধি,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Dec 2015   Wednesday

খাগড়াছড়ি জেলার দুইটি পৌরসভা নির্বাচনে একটিতে আওয়ামীলীগ ও একটিতে স্বতন্ত্রপ্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। উভয় পৌরসভার নির্বাচন মোটামুটি সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

 

মাটিরাঙ্গা পৌরসভার একটি কেন্দ্রে ব্যালট পেপার ছিনতায়ের অভিযোগে একজনকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।


খাগড়াছড়ি পৌরসভায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্রপ্রার্থী ও বর্তমান মেয়র রফিকুল আলম (মোবাইল)। প্রাপ্ত ভোটের সংখ্যা ৯ হাহার ৪১৪। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হলেন আওয়ামীলীগের প্রার্থী শানে আলম (নৌকা)। প্রাপ্ত ভোটের সংখ্যা ৫ হাজার ৫৩৭।


মাটিরাঙ্গা পৌরসভায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগের প্রার্থী শামসুল হক (নৌকা)। প্রাপ্ত ভোটের সংখ্যা ৭ হাজার ৩৩৮। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী বাদশা মিয়া (ধানের শীষ)। প্রাপ্ত ভোট ৩ হাজার ৩৮৫।


মাটিরাঙ্গায় ভোট গ্রহণের সময় দুপুরে মাটিরাঙ্গা পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ব্যালট পেপার ছিনতায়ের অভিযোগে মো. সেলিম নামের এক যুবককে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমান আদালত তাকে এক বছরের কারাদন্ডাদেশ দেন।


খাগড়াছড়ি পৌরসভায় অন্যান্য প্রার্থীরা হলেন, বিএনপির এ্যাড. আবদুল মালেক (ধানের শীষ)। প্রাপ্ত ভোট ৩ হাজার ১২৫। স্বতন্ত্রপ্রার্থী কিরন মারমা (নারিকেল গাছ)। প্রাপ্ত ভোট ২ হাজার ১৮ ও জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ ইসাক (লাঙ্গল)। প্রাপ্ত ভোট ৯৫।


খাগড়াছড়ি পৌরসভার নয়টি ওয়ার্ডে বেসরকারিভাবে নির্বাচিতরা হলেন ১ নম্বর ওয়ার্ডে অতিশ চাকমা, ২ নম্বর ওয়ার্ডের মাসুদ রানা, ৩ নম্বর ওয়ার্ডের শাহ আলম, ৪ নম্বর ওয়ার্ডের জাফর আহম্মদ, ৫ নম্বর ওয়ার্ডের আবদুল মজিদ, ৬ নম্বর ওয়ার্ডের আনোয়ার হোসেন, ৭ নম্বর ওয়ার্ডে মংরে মারমা, ৮ নম্বর ওয়ার্ডে পরিমল দেবনাথ ও ৯ নম্বর ওয়ার্ডে মাসুদুল হক।


সংরক্ষিত মহিলা আসনে ১, ২, ৩ নম্বর ওয়ার্ডে সালেহা বেগম, ৪, ৫, ৬ নম্বর ওয়ার্ডে শাহেদা আক্তার ও ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ডে সুইনাচিং রাখাইন।


খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনের রিটানিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) এ টি এম কাওসার হোসেন খাগড়াছড়ি পৌরসভার নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ